ফেনসিডিলসহ গ্রেপ্তার দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের..

Atiqur Rahman avatar   
Atiqur Rahman
ফেনসিডিলসহ গ্রেপ্তার দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের..
ফেনসিডিলসহ গ্রেপ্তার দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের..
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জোবায়েরকে ফেনসিডিলসহ চুয়াডাঙ্গার গেদে সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে বিজিবি..

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

নিজস্ব প্রতিবেদক :::

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জোবায়েরকে ফেনসিডিলসহ চুয়াডাঙ্গার গেদে সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে বিজিবি। দীর্ঘদিন ভারতে আত্মগোপনে থাকার পর গত ১৭ সেপ্টেম্বর (২০২৫ ইং) তাকে আটক করা হয়।

 

বিজিবি জানায়, জোবায়ের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশ করার সময় মাদক বহনের অভিযোগে তাকে আটক করা হয়। পরে তাকে চুয়াডাঙ্গা জেলা আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

 

অভিযোগ রয়েছে, জোবায়ের দীর্ঘদিন ধরে নানা অপকর্মের হোতা হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক পদ ব্যবহার করে তিনি রাজধানী ঢাকায় দাপটের সঙ্গে চলাফেরা করতেন। ছাত্রলীগের রাজনীতির আড়ালে বিভিন্ন চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ স্থানীয় ও জাতীয় পর্যায়ে বহুবার উঠেছে।

 

সূত্র জানায়, বর্তমানে চুয়াডাঙ্গা কারাগারে আটক থাকা জোবায়ের জামিনের জন্য তৎপরতা চালাচ্ছেন। তবে ঢাকায় তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় স্থানীয়রা দাবি তুলেছেন, তাকে দ্রুত ঢাকায় এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে।

 

একজন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক বলেন,

“যে ব্যক্তি এত বছর ধরে সন্ত্রাস, মাদক ব্যবসা এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে মানুষকে ভোগান্তির শিকার করেছে, তাকে কঠোর শাস্তির আওতায় আনা জরুরি। শুধু চুয়াডাঙ্গায় নয়, ঢাকায় দায়ের হওয়া মামলাগুলোতেও তাকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।”

 

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, ঢাকা মহানগরে দায়ের হওয়া মামলার নথি সংগ্রহ করে শিগগিরই জোবায়েরকে ঢাকায় আনার বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

 

👉 জনমতের জোরালো দাবি, রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে ওঠা জোবায়েরকে যেন কোনোভাবেই আইনের ফাঁকফোকর ব্যবহার করে ছাড় না দেয়া হয়। কঠোর বিচার নিশ্চিত করলেই কেবল এমন অপরাধীরা দমন হবে বলে মনে করছেন সচেতন মহল।

 

 

No comments found


News Card Generator