দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড..
দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড..
****

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

খাঁন মোঃ আব্দুল মজিদ, দিনাজপুর জেলা প্রতিনিধি:

 

দিনাজপুরের বিরামপুর উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী ও ২ জন মাদকসেবীসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদকসেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) গভীর রাতে বিরামপুর উপজেলার উত্তর দাউদপুর (কাজীপাড়া) এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মোছাঃ ফরিদা খাতুন (৪৬), মোছাঃ মালেকা বানু (৪৪) এবং মোছাঃ শিরিনা আক্তার ওরফে শিরিন (২৮)-কে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

 

অভিযানকালে ফরিদা খাতুনের কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল ইস্কাফ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া মালেকা বানুর কাছ থেকে ২ বোতল ইস্কাফ এবং শিরিনা আক্তারের কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল ইস্কাফ মাদকদ্রব্য জব্দ করা হয়।

 

অন্যদিকে, উপজেলার কল্যাণপুর এলাকার তৌফিক (২৫) ও তুহিন (৩৫)-কে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

No comments found


News Card Generator