ধারকৃত টাকা পরিশোধে চলতি মাসের ১০–১৫ তারিখের মধ্যে, বোচাগঞ্জ থানা ও বিএনপি নেতার মাধ্যমে আপস-মীমাংসার উদ্যোগ..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
ধারকৃত টাকা পরিশোধে চলতি মাসের ১০–১৫ তারিখের মধ্যে, বোচাগঞ্জ থানা ও বিএনপি নেতার মাধ্যমে আপস-মীমাংসার উদ্যোগ..
ধারকৃত টাকা পরিশোধে চলতি মাসের ১০–১৫ তারিখের মধ্যে, বোচাগঞ্জ থানা ও বিএনপি নেতার মাধ্যমে আপস-মীমাংসার উদ্যোগ..
****

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের বোচাগঞ্জে ধারকৃত টাকা পরিশোধকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ও ভুল বোঝাবুঝির ঘটনায় পুলিশ প্রশাসনের কর্তৃপক্ষ, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় এসপি মোঃ মনিরুজ্জামান সার্কেল কাহারোল দিনাজপুর, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, সাব-ইন্সপেক্টর শামিম আক্তার সরকার, এএসআই লেখন কুমার রায় এবং সেতাবগঞ্জ শাখার বিএনপি দলীয় কার্যালয়ের সেক্রেটারি শফিকুল ইসলাম বিষয়টি আমলে নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।

 

জানা গেছে, দীর্ঘদিন ধরে পাওনাদার প্রবীণ সংবাদকর্মী মোঃ আব্দুল মজিদ খানের কাছ থেকে বিভিন্ন সদস্য নগদ টাকা গ্রহণ করলেও "আজ দিব, কাল দিব" বলে সময়ক্ষেপণ করছিলেন। এছাড়া কারো না কারো কুবুদ্ধি ও কুপরামর্শের কারণে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে বিষয়টি দীর্ঘায়িত হয়েছে।

 

এদিকে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ১০ জুন থেকে ১৫ জুনের মধ্যে ধারকৃত টাকা পরিশোধ করা হবে। এ বিষয়ে বোচাগঞ্জ থানা এবং দলীয় কার্যালয়ের সেক্রেটারি শফিকুল ইসলামকে দায়িত্ব নিয়েছে ।

 

শ্রীমতী সরস্বতী, স্বামী পবিত্র সিংহ, কলেজ রেলগেট সংলগ্ন স্টেশনপাড়া, ৬ নং ওয়ার্ড, সেতাবগঞ্জ পৌরসভা এলাকার বাসিন্দা, বলেন— "আমাকে যারা জামিনদার ও স্বাক্ষরকারী বানিয়েছেন, আমি সহ যার যখন লোনের টাকা তুলবেন, অতি দ্রুত সেই টাকা পরিশোধ করবো।"

 

এদিকে যাদের বিরুদ্ধে প্রবীণ সংবাদকর্মী মোঃ আব্দুল মজিদ খান বাদী হয়ে দিনাজপুর বোচাগঞ্জ সিনিয়র ম্যাজিস্ট্রেট আমলী আদালতে পাঁচটি মামলা দায়ের করেছেন, তার মধ্যে তিনটি মামলা বোচাগঞ্জ থানায় তদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে এবং বাকি দুটি মামলা দিনাজপুর সিনিয়র ম্যাজিস্ট্রেট সদর কোর্ট থেকে সিআইডির তদন্তাধীন রয়েছে।

 

পাওনাদার প্রবীণ সংবাদকর্মী মোঃ আব্দুল মজিদ খান জানিয়েছেন, তিনি কাউকে হয়রানি করবেন না। তবে যদি কেউ ধারকৃত টাকা দিতে অস্বীকার করে, তাহলে তাদের আইনের আওতায় আনা হবে।

 

বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ও সেতাবগঞ্জ শাখার বিএনপি কার্যালয়ের সেক্রেটারি শফিকুল ইসলাম জানিয়েছেন, দুই পক্ষকে একত্রিত করে আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হবে।

 

পাওনাদার আঃ মজিদ খান বলেন, "কেউ যেন কারো কুবুদ্ধি বা ভুল পরামর্শে গাফিলতি ও কালক্ষেপণ না করে এবং দ্রুত ধারকৃত টাকা পরিশোধ করবেন।"

 

দিনাজপুর বোচাগঞ্জ সিনিয়র ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ৮ জনকে আসামি করে ৩টি মামলা দায়ের করা হয়েছে—

 

সিআর মামলা নং: ১৩০/২৬, তারিখ: ১২/০৫/২০২৬

সিআর মামলা নং: ১৩৮/২৬, তারিখ: ১২/০৫/২০২৬

সিআর মামলা নং: ১৩৯/২৬, তারিখ: ১২/০৫/২০২৬

 

এছাড়া দিনাজপুর সিনিয়র ম্যাজিস্ট্রেট সদর কোর্টে ৯ জনকে আসামি করে আরও ২টি মামলা দায়ের করা হয়েছে—

 

সিআর মামলা নং: ৮৫৩/২৬, তারিখ: ১১/০৫/২০২৬

সিআর মামলা নং: ৮৫৪/২৬, তারিখ: ১১/০৫/২০২৬

 

শ্রীমতী সরস্বতীকে প্রথম লিগ্যাল নোটিশ পাঠানো হয় ১২/০৩/২০২৬ তারিখে, যা তিনি গ্রহণ করেন ১৫/০৩/২০২৬ তারিখে। দ্বিতীয় লিগ্যাল নোটিশ গ্রহণ করেন ১১/০৫/২০২৬ তারিখে।

 

মোঃ লিটনকে প্রথম লিগ্যাল নোটিশ পাঠানো হয় ১৫/০৩/২০২৬ তারিখে এবং দ্বিতীয় নোটিশ গ্রহণ করেন ১০/০৫/২০২৬ তারিখে।

 

মোঃ জলিলকে লিগ্যাল নোটিশ পাঠানো হয় ০৯/০৪/২০২৬ তারিখে, যা তিনি গ্রহণ করেন ১৫/০৪/২০২৬ তারিখে।

 

খোকন চন্দ্র দাসকে লিগ্যাল নোটিশ পাঠানো হয় ২৫/০৩/২০২৬ তারিখে এবং তিনি তা গ্রহণ করেন ২৯/০৩/২০২৬ তারিখে।

 

সোহেল রানাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয় ০৯/০৪/২০২৬ তারিখে এবং দ্বিতীয় নোটিশ গ্রহণ করেন ১১/০৫/২০২৬ তারিখে।

 

মোঃ হৃদয়কে লিগ্যাল নোটিশ পাঠানো হয় ০৭/০৫/২০২৬ তারিখে

 

মোঃ রমজান, বিপ্লব ও সুমন ০৭/০৫/২০২৬ তারিখে লিগ্যাল নোটিশ পাঠানো হয় এবং তারা ১১/০৫/২০২৬ তারিখে তা গ্রহণ করেন।

 

এদিকে মোঃ লিটন ০১/০৬/২০২৬ তারিখে লিগ্যাল নোটিশের জবাব দিয়ে দাবি করেন আমি ধারকৃত টাকা পরিশোধ করেছি । তবে এডভোকেট আহমেদ মন্ডল যখন টাকা পরিশোধের প্রমাণ উপস্থাপনের কথা বলেন, তখন মোঃ লিটন কোনো প্রমাণ দেখাতে পারেননি। টাকা গ্রহণের বিষয়টি তিনি নিজেই স্বীকার করেছেন বলে জানা গেছে জবাবের মাধ্যমে।

 

শ্রীমতি সরস্বতী, স্বামী: পবিত্র সিংহ এবং পবিত্র সিংহ, পিতা: রঞ্জিত সিংহ — এই দুইজনের ২টি স্ট্যাম্পে আসল নগদ ৪ লক্ষ ৬১ হাজার টাকা গ্রহণ করেছেন ১০ জন সদস্য।

 

প্রথম স্ট্যাম্পে আসল নগদ ২ লক্ষ ৬১ হাজার টাকা গ্রহণ করেছেন ৪ জন:

 

১) শ্রীমতি সরস্বতী, স্বামী: পবিত্র সিংহ

২) পবিত্র সিংহ, পিতা: রঞ্জিত সিংহ

৩) মুক্তার ড্রাইভার, পিতা: রঘুয়া

৪) মোঃ আইনুল, পিতা: নূর মোহাম্মদ

 

দ্বিতীয় স্ট্যাম্পে আসল নগদ ২ লক্ষ টাকা গ্রহণ করেছেন শ্রীমতি সরস্বতী ও পবিত্র সিংহসহ ৬ জন:

 

৫) মোঃ হৃদয়, পিতা: ফিরোজ

৬) মোঃ সোহেল রানা, পিতা: মৃত আইয়ুব আলী

৭) সুমন চন্দ্র দাস, পিতা: দুলাল চন্দ্র দাস

৮) বিপ্লব চন্দ্র দাস, পিতা: গজেন চন্দ্র দাস

৯) মোঃ রমজান, পিতা: মোঃ বিষু।

 

১) মোঃ লিটন, পিতা: শাহ আলম

২) মোছাঃ ফাতেমা বেগম, স্বামী: মোঃ লিটন — এই দুইজনের ২টি স্ট্যাম্পে আসল নগদ ৩ লক্ষ ১৯ হাজার ২৮০ টাকা।

 

১) মোঃ জলিল মিয়া, পিতা: মোঃ রহিম মিয়া এবং ২) মোঃ আলম, পিতা: মোঃ মজিবর রহমান — এক স্ট্যাম্পে আসল নগদ ১ লক্ষ ৬০ হাজার টাকা।

 

১) খোকন চন্দ্র দাস, পিতা: জয় চন্দ্র দাস — একটি স্ট্যাম্পে আসল নগদ ২০ হাজার টাকা।

 

১) মোঃ কাজল, পিতা: মৃত আহাদ আলী — একটি স্ট্যাম্পে আসল নগদ ১০ হাজার টাকা।

 

মোট আসল পাওনা টাকা: ৯ লক্ষ ৭০ হাজার ২৮০ টাকা। এছাড়াও ইন্টারেস্টের আরও মোটা অঙ্কের টাকা পাওনা রয়েছে এখানে শুধু আসল টাকার কথা উল্লেখ করা হয়েছে।

 

 

No comments found


News Card Generator