ধানের শীষে ভোট মানে গণতন্ত্রের পক্ষে সিদ্ধান্ত— মির্জা মোস্তফা জামান..

Rakibul Islam avatar   
Rakibul Islam
ধানের শীষে ভোট মানে গণতন্ত্রের পক্ষে সিদ্ধান্ত— মির্জা মোস্তফা জামান..
ধানের শীষে ভোট মানে গণতন্ত্রের পক্ষে সিদ্ধান্ত— মির্জা মোস্তফা জামান..
মির্জা মোস্তফা জামান বলেন, “ধানের শীষে ভোট দেওয়া মানে গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠা করা এবং দেশের ভবিষ্যতের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়া।”..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সিরাজগঞ্জে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ আদালত চত্বরে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মির্জা মোস্তফা জামান বলেন, “ধানের শীষে ভোট দেওয়া মানে গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠা করা এবং দেশের ভবিষ্যতের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়া।” তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার পুনরুদ্ধারে কাজ করছে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা শুধুমাত্র রাজনৈতিক নীতি নয়, বরং জনগণের মুক্তি ও রাষ্ট্র সংস্কারের একটি কার্যকর পরিকল্পনা।

তিনি উল্লেখ করেন, “এই রূপরেখায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি ও প্রশাসনসহ প্রতিটি ক্ষেত্রে টেকসই উন্নয়নের দিকনির্দেশনা রয়েছে। আমরা চাই জনগণ এটি জানুক, বুঝুক এবং ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ গড়ে তুলুক।”

লিফলেট বিতরণকালে আদালত প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়। বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ডা. এম এ লতিফ, উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু, নির্বাহী সদস্য আসলাম উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, সদর উপজেলা বিএনপির নেতা আবু কায়েস ভূইয়া কর্নেল ও ফরহাদ হোসেনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দিনব্যাপী এ কর্মসূচি সিরাজগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনগণের প্রতি দলের অঙ্গীকারের প্রকাশ ঘটায়।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator