ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ-
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নন-টেক বিভাগের উদ্যোগে সাবেক শিক্ষকবৃন্দ ও মিজ শামীম আরা বেগমের অবসর উপলক্ষে এক বিশেষ অভিনন্দন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন) দুপুরে ইনস্টিটিউটের পদার্থবিজ্ঞান ল্যাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান এবং উপাধ্যক্ষ মিজ জান্নাতুল ফেরদৌসী।
নন-টেক বিভাগের চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অবদান ও কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়। এ সময় তাঁদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাইমিনুল ইসলাম রাকিব ও শামীমা খাতুন। এতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করেন।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।