গত ৩ অক্টোবর শুক্রবার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা জেলা উত্তরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের শাখা সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং পরিচালনা করেন প্রশিক্ষণ সম্পাদক সাজিদ আরাফাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি ও সাভার থানার সভাপতি হাফেজ মাওলানা নূর মোহাম্মদ। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ, তাদের নৈতিক ও চারিত্রিক উৎকর্ষের মাধ্যমেই দেশের প্রকৃত অগ্রগতি সম্ভব।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ কামাল উদ্দীন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা অর্জনের পাশাপাশি আদর্শের পথে দৃঢ় থাকা জরুরি। ইসলামী আন্দোলনের ইতিহাসে শিক্ষার্থীদের অবদান সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি মুফতি সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম সাকিল, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি মাওলানা মাহবুবুল হক, সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমিন কাসেমী, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আনওয়ার হুসাইন রিয়াদ, সাবেক কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাগফুর এজাজ , দপ্তর সম্পাদক মুশতাক আহমদ এবং বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব মাওলানা ইসমাইল।
বক্তারা তাদের বক্তব্যে কৃতি শিক্ষার্থীদেরকে দীক্ষিত ও অনুপ্রাণিত করে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং নৈতিক চরিত্র গঠন ও সমাজে নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তারা শিক্ষার্থীদেরকে দেশের ভবিষ্যৎ নেতৃত্বের উপযুক্ত করে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।