চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দেশ রূপান্তর এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত..

Comilla Correspondent avatar   
Comilla Correspondent
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দেশ রূপান্তর এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত..
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দেশ রূপান্তর এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত..
📷 সংগৃহীত ছবি
****

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: “হৃদয়ে বাংলার মুখ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভা সহ বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লার চৌদ্দগ্রামে দৈনিক দেশ রূপান্তর এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দায়িত্বশীলদের দৈনিক হিসেবে পরিচিত ‘দৈনিক দেশ রূপান্তর’ এর ৭ম বর্ষ পেরিয়ে ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে চৌদ্দগ্রাম পৌরসভা সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক মো. খোরশেদ আলম, পৌরসভা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন সাগর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সালাহ উদ্দিন সজীব, চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক আবুল কালাম মজুমদার, মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক চন্দন কান্তি দাস, উপজেলা এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী পলাশ চন্দ্র রায়।

দৈনিক দেশ রূপান্তর এর চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো. মনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি মো. এমদাদ উল্যাহ, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি মো. এমরান হোসেন বাপ্পি, প্রেসক্লাবের সেক্রেটারি মো. বেলাল হোসাইন, সাংবাদিক এম এ মান্নান, মো. ইয়াছিন ফারুক ভূঁইয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজী,  আবু বকর সুজন, কামাল হোসেন নয়ন, কাজী সেলিম, গোলাম রসুল, মো. আবুল কাশেম মন্ডল, মো. ইউছুফ মজুমদার, মো. খোরশেদ আলম, আব্দুর রব লাভলু, আতাউর রহমান রিপন, ইমাম হোসেন ভূঁইয়া শরীফ, মো. মাছুম, মো. আশিকুর রহমান মজুমদার, মোহাম্মদ সাঈদুল হক, মো. মাইন উদ্দিন মাসুদ, এম এ নোমান, সাকিবুল হাসান মিয়াজী, অভি খাঁন, মো. নাজিম উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. একরামুল হক প্রমুখ।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator