ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল কুলিয়ারচরে সংবর্ধিত..

Ali Sohel avatar   
Ali Sohel
ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল কুলিয়ারচরে সংবর্ধিত..
ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল কুলিয়ারচরে সংবর্ধিত..
****
আঞ্চলিক ভাষায় পড়ুন:

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মো. আদিল মিয়ার নিজ জন্মভূমি কুলিয়ারচরে সংবর্ধনা দেওয়া হয়েছে।  

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

বুধবার (১৩ মে) বিকেলে লক্ষ্মীপুর বাজার-এ গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় চত্বরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা বাদলের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রকিবুল মোমেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মশিউর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মান্নান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির তাঁতবিষয়ক সম্পাদক শামসুল আলম এলেম, সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সদস্য মো. দেলোয়ার হোসেন মিন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান নাজিম এবং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিক হাসান প্রমুখ।

এ সময় উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা, বিএনপির মিডিয়া সেলের কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) এর আহ্বায়ক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি আহমেদ সিফাত, স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. হেলিম মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়াকে আহ্বান জানান। একই সঙ্গে তারা তাকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময় আদিল মিয়াও বলেন, ঢাকায় যে কোনো প্রয়োজনে এলাকার মানুষ তার কাছে সহযোগিতা চাইলে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে স্থানীয় লক্ষ্মীপুর বাজারে পৌঁছালে এলাকার কৃতি সন্তান মো. আদিল মিয়াকে রাস্তাতেই ফুলের মালা পরিয়ে বরণ করে নেন স্থানীয় নেতৃবৃন্দ। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দলীয় নেতারা একে একে তাকে ফুলের মালা পরিয়ে এবং সম্মিলিতভাবে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির-এর যৌথ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মো. আদিল মিয়াকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

মো. আদিল মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর দেরিয়াকান্দা গ্রামের বাসিন্দা। তিনি মো. গোলাপ মিয়া ও মোছা. হালিমা খাতুন দম্পতির সন্তান। তার বাবা ছিলেন একজন সৌদি আরব প্রবাসী। চার ভাইবোনের মধ্যে তিনি সবার বড়।

তিনি ২০১১ সালে লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০১৩ সালে ওয়ালী নেওয়াজ খান কলেজ থেকে এইচএসসি এবং পরে বিবিএস (অনার্স) মার্কেটিং সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা নিউ মডেল বিশ্ববিদ্যালয়-এ এমবিএ (মাস্টার্স) মার্কেটিং বিষয়ে অধ্যয়নরত।

রাজনৈতিক জীবনে তার পথচলা শুরু ওয়ালী নেওয়াজ খান কলেজ-এ ছাত্রদলের রাজনীতির মাধ্যমে। হাফিজ্জুল্লাহ হিরা-এর হাত ধরে ঢাকায় ছাত্ররাজনীতিতে সক্রিয় হন তিনি। পরে বর্তমান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন-এর সঙ্গে দীর্ঘদিন রাজপথে সক্রিয় ছিলেন। জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনেও সালাউদ্দিনের সঙ্গে ছিলেন তিনি। এছাড়া তিনি ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরামের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তাকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় তারেক রহমান এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আদিল মিয়া।

 

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator