বসুরহাট আধুনিক হাসপাতালের ইফতার মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত..

Abdullah al Mamun avatar   
Abdullah al Mamun
নোয়াখালী প্রতিনিধি: আবদুল্লাহ আল মামুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে বসুরহাট আধুনিক হাসপাতালের উদ্যোগে এক জমকালো ইফতার মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মার্চ ২০২৪) ২৭ রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে হাসপাতালের পরিচালনা পর্ষদ, শেয়ারহোল্ডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় হসপিটালে চেয়ারম্যান রফিক উল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি আবদুল হাই সেলিম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতাল মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, বসরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান: ডা. মুহাম্মদ আমিরুল ইসলাম (চিফ), ডা. বিবি তাহেরা, এমডি: আবু জাফর ইমাম কমল, ডিএমডি:
ইঞ্জি. মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ফাইন্যান্সিয়াল সেক্রেটারি: মোঃ মিজানুর রহমান, সিইও: মোঃ মামুনুর রশিদ


অনুষ্ঠানে বক্তারা বলেন, বসুরহাট আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের মানুষ উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে। এটি শুধু একটি হাসপাতাল নয়, বরং একটি মানবিক সেবাকেন্দ্র হিসেবে কাজ করবে। তারা হাসপাতালের সফলতা কামনা করে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ইফতার মাহফিলে অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক মনোরম পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং এলাকাবাসীর স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

No comments found


News Card Generator