ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত দুইজন আহত হয়েছেন।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও উপজেলা বিএনপির সদস্য আনোয়ার খানের মধ্যে দীর্ঘদিন ধরে দলীয় কোন্দল চলে আসছিল। এরই ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার জেরে
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের দোলভিটা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গাউজ মোল্লা, জিয়া মোল্লা ও পান্নু মোল্লার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মীরা এবং বাবুল শেখ, জব্বার শেখ ও সাখাওয়াত শেখদের নেতৃত্বে বিএনপির কর্মীরা অংশ নেন।
এ ঘটনায় আওয়ামী লীগের গাউজ মোল্লা ও বিএনপির শওকত মোল্লা আহত হয়েছেন।
স্থানীয়দের ভাষ্যমতে, গাউস মোল্লা মোটরসাইকেলে এসে পরিস্থিতি উত্তপ্ত দেখে পালানোর সময় রাস্তার পাশের খাদে পড়ে আহত হন।
এলাকার বাসিন্দা মানোয়ার মোল্লা জানান, “দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।”
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “শেখর ইউনিয়নের দোলভিটা এলাকায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।