বড়লেখায় গণঅধিকার পরিষদের ১১১ সদস্যের নতুন কমিটি

Amran Ahmed avatar   
Amran Ahmed
বড়লেখায় গণঅধিকার পরিষদের ১১১ সদস্যের নতুন কমিটি
বড়লেখায় গণঅধিকার পরিষদের ১১১ সদস্যের নতুন কমিটি
মৌলভীবাজার জেলার আওতাধীন গণঅধিকার পরিষদ (জিওপি) বড়লেখা উপজেলা শাখার ১১১ সদস্য বিশিষ্ট ১ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।..

 বৃহস্পতিবার (০৪ জুন) মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ অপু রায়হান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম শিপন যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন প্রদান করেন। 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

ঘোষিত এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী আজাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিজাম উদ্দিন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জামিল আহমদ। সিনিয়র সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ ও বদরুল আলম। এছাড়া সহ-সভাপতি হিসেবে রয়েছেন সাবির আহমদ হিরা, ইঞ্জিনিয়ার পারভেজ আহমদ, ডা. জগলু হোসেন, শাহাব উদ্দিন, খলিলুর রহমান, আজির উদ্দিন খান, সাইফুল ইসলাম, হাজী শফিক উদ্দিন এবং ইকবাল হোসেন বলাই। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে গোলাম কিবরিয়া ও সাইফুর রহমান রেজা দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাস্টার এনাম উদ্দিন, বাবুল হোসেন, তোফাজ্জল হোসেন, সমছ উদ্দিন, রুমান আহমদ, রফিকুর রহমান এবং আব্দুল মুকিত। সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ চৌধুরী ও কামরুল ইসলাম। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো: আব্দুল হাকিম, মাস্টার জুয়েল মিয়া, জুবের আহমদ, সাইফুর রহমান এবং মো: আব্দুর রব তাপাদার। অর্থ সম্পাদক সৈয়দ আব্দুস সামাদ। সহ-অর্থ সম্পাদক হাসান আহমদ, কাওছার আহমদ এবং কামাল আহমদ। দপ্তর সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন। সহ-দপ্তর সম্পাদক রুহুল আমিন রুহেল এবং ফখরুল ইসলাম। প্রচার সম্পাদক আজিম উদ্দিন। সহ-প্রচার সম্পাদক হারুন আহমদ এবং তুহিন আহমদ। ধর্মীয় বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল করিম। সহ-ধর্মীয় বিষয়ক সম্পাদক মাওলানা নূর উদ্দিন এবং মাওলানা জালাল আহমদ। ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক হৃদয় খান এবং আলমগীর কবির বাবুল। মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আক্তার নাজমা। সহ-মহিলা বিষয়ক সম্পাদক ছালেহা বেগম, সুমা আক্তার, সুমাইয়া আফরোজ, মাহমুদা খাতুন মুন্নি এবং নাছিমা আক্তার। সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাস্টার মখলিছুর রহমান। সহ-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুহুল ইসলাম এবং কামরুল হাসান। প্রবাসী বিষয়ক সম্পাদক হাসান আহমদ সবুর। সহ-প্রবাসী বিষয়ক সম্পাদক তারেক আহমদ। ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ সুমন আহমদ। সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ইমন আহমদ এবং এমাদ আহমদ। শ্রম বিষয়ক সম্পাদক আলাল উদ্দিন। সহ-শ্রম বিষয়ক সম্পাদক আমান উদ্দিন, সাব্বির আহমদ, ইমন আহমদ, শামীম আহমদ এবং পাবেল আহমদ। পেশাজীবী বিষয়ক সম্পাদক কবির আহমদ আবু। সহ-পেশাজীবী বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, শাহজাহান কবির খোকন এবং গফুর উদ্দিন। যুব বিষয়ক সম্পাদক শাহাব উদ্দিন। সহ-যুব বিষয়ক সম্পাদক তাসনিম হোসেন জুস্মান এবং আবু তাহের।

কমিটিতে মোট ৩৮ জন কার্যনির্বাহী সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন, মৌলভীবাজার-১(বড়লেখা,জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুন নুর তালুকদার, মো: আব্দুর রহিম, আব্দুল গফফার, আক্তার মিয়া, সিরাজুল ইসলাম গিয়াস, জয়নাল আহমদ, মাহফুজুল হাসান, নাহিদ আহমদ, আল-আমিন, জালাল আহমদ, আলম হোসেন, জাহিদ আহমদ, লুৎফুর রহমান,  জাবেদ আলম,  ফয়ছল আহমদ, ইঞ্জিনিয়ার উজ্জ্বল সেন, আছব্বির মিয়া, ইসলাম উদ্দিন, আনোয়ার হোসাইন আনু, বেলাল আহমদ, রুহুল আমিন, শাহিন আহমদ, সুমন আহমদ, নয়ন আহমদ, রফিক উদ্দিন, বিনয় চন্দ্র দাস, শাহিন আহমদ, কাওছার আহমদ, সুজেল আহমদ,  স্বপন দাস, আব্দুর রউফ, আরিফ হোসেন ছায়ফুল, খছরুল ইসলাম, আব্দুস সামাদ, রায়হান আহমদ, গিয়াস উদ্দিন মিঠুন, সুমন আহমদ এবং আলমগীর হোসেন।

নবগঠিত কমিটির ১নং সদস্য, কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক এবং মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুন নুর তালুকদার জানান, গণঅধিকার পরিষদের মূলনীতি গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় তারা মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং বড়লেখা উপজেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবেন। এই নতুন ও গতিশীল কমিটির মাধ্যমে বড়লেখায় গণঅধিকার পরিষদের হাত আরও শক্তিশালী হবে।
​এছাড়াও বড়লেখা উপজেলার নবগঠিত কমিটি সরকারের মিশন ও ভিশন বাস্তবায়নে জোটের অংশীদার হিসেবে বড়লেখা উপজেলা প্রশাসনকে সবসময় সহযোগিতা করবে এবং এলাকার জনগণের সেবা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাবে। ​গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে নতুন ধারার রাজনীতি বিনির্মাণ ও রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের লক্ষ্যে কাজ করবে গণঅধিকার পরিষদের বড়লেখা উপজেলার নবনির্বাচিত কমিটি।

 

Amran Ahmed
Amran Ahmed 12 hours ago
👍
0 0 Reply
Show more


News Card Generator