মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
স্থানীয় সূত্রে জানা যায়, ধানুয়া কামালপুর ইউনিয়নের মৃর্ধাপাড়া গ্রামের মৃত অনিক মণ্ডলের ছেলে জয়নাল জীবিকার তাগিদে কাঠ সংগ্রহের কাজ করতেন। শুক্রবার সকালে তিনি কাঠ সংগ্রহের উদ্দেশ্যে গারো পাহাড়ে যান। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার সকালে বন বিভাগের কর্মীরা সোমনাথপাড়া এলাকায় তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন।
বালিঝুড়ি রেঞ্জের বন কর্মকর্তা মো. সুরমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জয়নাল শুক্রবার সকালে লাকড়ি সংগ্রহের জন্য পাহাড়ে গিয়েছিলেন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে সোমনাথপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে বন্য হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।