ভূঞাপুরে খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত! ..

Hady Chakder avatar   
Hady Chakder
ভূঞাপুরে খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত! ..
ভূঞাপুরে খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত! ..
****

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় টাঙ্গাইলের ভূঞাপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ভূঞাপুর বাসস্ট্যান্ডের পলাশ চত্বরে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু।

 

আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফজলুর রহমান ভুইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাজ আলম সহ ওয়ার্ড বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। 

 

এই দোয়া মাহফিলে একই সঙ্গে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদগণ, ৯০ এর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া করা হয়।

 

No comments found


News Card Generator