ভোলা জেলা ছাত্রশক্তির নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন মনপুরার কৃতি সন্তান ফজলে রাব্বি (রিমন)..

Md Abdur Rahman Soyeb avatar   
Md Abdur Rahman Soyeb
ভোলা জেলা ছাত্রশক্তির নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন মনপুরার কৃতি সন্তান ফজলে রাব্বি (রিমন)..
ভোলা জেলা ছাত্রশক্তির নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন মনপুরার কৃতি সন্তান ফজলে রাব্বি (রিমন)..
আব্দুর রহমান সোয়েব 
মনপুরা,ভোলা।

জাতীয় ছাত্রশক্তির ভোলা জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। নবঘোষিত এই কমিটিতে মনপুরা উপজেলার গর্ব, তরুণ সংগঠক মোঃ ফজলে রাব্বি (রিমন)–কে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। তার পদপ্রাপ্তিকে মনপুরায় তরুণ সমাজ ও শিক্ষার্থী মহলে ব্যাপক আশাবাদ হিসেবে দেখা হচ্ছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত স্মারক নম্বর ছাত্রশক্তি/আ.ক/২০২৫–২৬/১১ অনুযায়ী, ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ভোলা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটির নেতৃত্বে রয়েছেন—

আহ্বায়ক: মোঃ শাহিন (হিমু)

সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আহম্মেদ ঈশান

সদস্য সচিব: জুবায়ের চৌধুরী

সিনিয়র যুগ্ম সদস্য সচিব: মোঃ ফজলে রাব্বি (রিমন) – মনপুরা

মুখ্য সংগঠক: জুবায়ের মোল্লা

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটির পূর্ণাঙ্গ কাঠামো ঘোষণা করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

মনপুরার যুবসমাজ মনে করছে, রিমনের অংশগ্রহণ সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল এবং শিক্ষার্থীদের উন্নয়নমুখী কাজে এগিয়ে নেবে। স্থানীয় শিক্ষার্থী ও তরুণরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।

No comments found


News Card Generator