ভালুকায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
ভালুকায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মুর্তজা বশীর (আপেল)।..

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ ভালুকা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে ভালুকায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মুর্তজা বশীর (আপেল)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সাবু, কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল আমিন খসরু এবং সদস্য সচিব সোহেল খান।

সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল্লাহ চৌধুরী ধ্রুব এবং সঞ্চালনায় ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হক বকুল।

কর্মীসভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দলের কর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি জনগণের পাশে দাঁড়াতে হবে।

সভায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

No comments found


News Card Generator