ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ভাঙাচোরা পাবলিক হল রোড: দুর্ভোগে হাজারো পথচারী..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ভাঙাচোরা পাবলিক হল রোড: দুর্ভোগে হাজারো পথচারী..
ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ভাঙাচোরা পাবলিক হল রোড: দুর্ভোগে হাজারো পথচারী..
প্রতিদিন প্রায় ৭ হাজার মানুষের চলাচল, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাবলিক হল রোডটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় দুই হাজার শিক্ষার্থীসহ মোট পাঁচ থেকে সাত হাজার মানুষ চলাচল করে থাকলেও, সংস্কারের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই বলে অভিযোগ এলাকাবাসীর।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাবলিক হল রোডের বেহাল অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা আকাশ মন্ডল। সম্প্রতি এক ফেসবুক বার্তায় তিনি রাস্তাটির দুরবস্থার চিত্র তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

ফেসবুক পোস্টে আকাশ মন্ডল উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় দুই হাজার শিক্ষার্থীসহ সাধারণ জনতা মিলিয়ে প্রায় পাঁচ হাজার মানুষ চলাচল করে। অথচ দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

এলাকাবাসীর অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।

একাধিক অভিভাবক বলেন, “আমাদের ছেলে-মেয়েরা প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যায়। বৃষ্টির দিনে তাদের অবস্থা দেখলে কষ্ট লাগে। দ্রুত রাস্তার সংস্কার প্রয়োজন।”

ব্যবসায়ীরাও ক্ষোভ প্রকাশ করে জানান, খারাপ রাস্তার কারণে ক্রেতাদের যাতায়াত কমে গেছে, যার প্রভাব পড়ছে ব্যবসায়।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ভালুকা পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, জনসাধারণের ভোগান্তি লাঘবে দ্রুত সংস্কার কাজ শুরু করা জরুরি।

এ বিষয়ে পৌরসভার কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী আশা করছেন, দ্রুতই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হবে এবং গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

No comments found


News Card Generator