বগুড়ার শেরপুরে প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Md Mamunur Rashid avatar   
Md Mamunur Rashid
বগুড়ার শেরপুরে প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
বগুড়ার শেরপুরে প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
উচ্ছেদ করা হলো ১০২ টি ঘর।

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের রানিরহাট বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

গত মঙ্গলবার (১২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই অভিযানে মোট ১০২টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খান ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এ সময় রানীরহাট বাজারের সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।

উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরানোর জন্য স্থানীয়দের অনুরোধ জানানো হলেও অনেকেই সরাননি। তাই আইনানুগভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সরকারি জায়গা দখলমুক্ত রাখার জন্য এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান।

No comments found


News Card Generator