“বেতাগিতে দাড়িপাল্লার গণসংযোগ ও চিকিৎসা সেবা”

Md. Nezam Uddin avatar   
Md. Nezam Uddin
“বেতাগিতে দাড়িপাল্লার গণসংযোগ ও চিকিৎসা সেবা”
“বেতাগিতে দাড়িপাল্লার গণসংযোগ ও চিকিৎসা সেবা”
মানুষের সেবা করাই আমার রাজনীতি। এ এলাকার স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা রক্ষা করাই আমার অঙ্গী..

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগি ইউনিয়নে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে দিনব্যাপী গণসংযোগ ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চলা এই কর্মসূচিতে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। তিনি সকালে বেতাগি ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, গণসংযোগ ও মতবিনিময় করেন।
তিনি বলেন, “মানুষের সেবা করাই আমার রাজনীতি। এ এলাকার স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা রক্ষা করাই আমার অঙ্গীকার।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সৈয়দ সাহেদুল আলম। উদ্বোধনী বক্তব্য দেন আবু মুসা মাষ্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ। তিনি বলেন, “এ ধরনের গণসেবা ও মানবিক উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ব ও সহযোগিতার পরিবেশ তৈরি করে।”

দিনব্যাপী এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে পার্কভিউ হসপিটাল ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার-এর যৌথ উদ্যোগে এক হাজারেরও বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
বিভিন্ন বিভাগে অভিজ্ঞ চিকিৎসক, ফার্মাসিস্ট ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। সাধারণ রোগের পাশাপাশি ডায়াবেটিস, চর্ম, চোখ, শিশু ও নারীরোগসহ নানা সমস্যার পরামর্শ দেওয়া হয়।

কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন বেতাগি জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মফিজুল ইসলাম, সেক্রেটারি মোজ্জামেল হক, এবং স্থানীয় এলাকাবাসী ও প্রবাসীবৃন্দ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এলাকায় এ ধরনের চিকিৎসা কার্যক্রম হওয়ায় তারা ব্যাপকভাবে উপকৃত হয়েছেন। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

No comments found


News Card Generator