শ্রমিকদের তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস, দিনাজপুরে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার..

Abdussattar avatar   
Abdussattar
শ্রমিকদের তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস, দিনাজপুরে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার..
শ্রমিকদের তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস, দিনাজপুরে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার..
ছবি: সংগৃহীত

কৃষকদল ও পরিবহন শ্রমিক নেতা মজিবর রহমান মজিবকে গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে দিনাজপুরে চলমান অনির্দিষ্টকালের পরিবহন অবরোধ প্রত্যাহার করা হয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর জরুরি যৌথ সভ..

 


দিনাজপুর প্রতিনিধি
কৃষকদল ও পরিবহন শ্রমিক নেতা মজিবর রহমান মজিবকে গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে দিনাজপুরে চলমান অনির্দিষ্টকালের পরিবহন অবরোধ প্রত্যাহার করা হয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর জরুরি যৌথ সভায় পরিবহন শ্রমিকদের তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল কাইয়ূম।


মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা বিএনপি, আইনজীবী, বাস মালিক ও পরিবহন শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।


সভা শেষে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, শ্রমিকদের তিনটি দাবিই প্রশাসন মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। আগামীকাল বুধবার (১২ আগস্ট) আইনগত প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদল ও শ্রমিক নেতা মজিবর রহমান মজিবকে মুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানান।


জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, বুধবার আইনগত প্রক্রিয়ায় মজিবের জামিনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সিআইডি কর্মকর্তা নওয়াবুর রহমানকে দিনাজপুর থেকে প্রত্যাহার এবং কোতয়ালি থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রত্যাহারের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। এর আগে বক্তব্যে বখতিয়ার আহমেদ কচি বলেন, মজিব অন্যায় করে থাকলে তার বিচার আইন অনুযায়ী হবে। তবে সিআইডি কর্মকর্তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পেছনে কর্মকর্তার ভূমিকার বিষয়টিও তদন্ত করে দেখা প্রয়োজন। মজিবকে আদালতে হাজির করার প্রক্রিয়া এবং তাকে কারাগারের সেলে রাখার বিষয়েও তিনি প্রশ্ন তুলে তিনি আরও বলেন মজিবকে যেভাবে আদালতে হাজির করা হয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত প্রক্রিয়ায় দ্রুত সমাধানের দাবি জানান।


দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল কাইয়ূম বলেন প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আগামীকাল বুধবারের মধ্যে মজিবর রহমান মজিব মুক্তি না দিলে আবারও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।


সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শেখ হাফিজুর রহমান দ্রুত অবরোধ প্রত্যাহার করে জনদুর্ভোগ কমানোর জন্য শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মজিবর রহমান মজিবের মুক্তির বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।


সভায় বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহসভাপতি মো. খালেকুজ্জামান বাবু, মজিবর রহমান মজিবের আইনজীবী রাশেদুল ইসলাম মানিক।
সভায় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তা, জেলা বিএনপির নেতৃবৃন্দ, দিনাজপুর জেলা বাস মালিক গ্রুপের নেতৃবৃন্দ, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator