শ্যামনগরে দরিদ্র  নারীদের মাঝে ছাগল বিতরণ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামনগরে দরিদ্র  নারীদের মাঝে ছাগল বিতরণ

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগরে দরিদ্র  নারীদের মাঝে ছাগল বিতরণ
শ্যামনগরে দরিদ্র  নারীদের মাঝে ছাগল বিতরণ
ছবি: সংগৃহীত

****

শ্যামনগরে দরিদ্র  নারীদের মাঝে ছাগল বিতরণ
 
শ্যামনগর( সাতক্ষীরা)  প্রতিনিধি ঃ সাতক্ষীরা'র শ্যামনগর উপজেলায় দরিদ্র অসহায় নারীদের সাবলম্বী করার লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার ( ২৪ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ও নকশীকাঁথা মহিলা সংগঠনের বাস্তবায়নে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়। 
দরিদ্র, অসহায় নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে শ্যামনগর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের ১৩ জন নারীদের মাঝে দুটি করে ২৬টি বকরি ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ ছাগল বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি  মোঃ রিফাত হোসাইন। বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন 
 সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার বিশ্বাস। এসময়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, সমন্বয়কারী তপন কর্মকার প্রমুখ।
 
ছবি- শ্যামনগরে দরিদ্র অসহায় নারীদের সাবলম্বী করার লক্ষ্যে ছাগল বিতরণ করছেন অতিথিবৃন্দ।
 
 
Inga kommentarer hittades


News Card Generator