এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে
আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ মজিবর রহমান
সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুহিয়া উপজেলা
বিএনপির সভাপতি আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ২ নম্বর
আখানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জনি পারভেজ। এ সময় বিদ্যালয়ের
প্রধান শিক্ষক আইয়ুব আলী, সিনিয়র সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, মাহাফুজর
রহমান, দারাজ উদ্দীন, অভিভাবক এনামুল, তহিদুল, আশরাফ ও প্রভাত ডাক্তার প্রমুখ,
শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসএসসি
পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি
শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী করা, অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা এবং
বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনের জন্য নিয়মিত
পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
রুহিয়ায় অভিভাবক সমাবেশ ও কৃতী এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা মোঃ জাহাঙ্গীর আলম, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ২ নম্বর আখানগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
রুহিয়ায় অভিভাবক সমাবেশ ও কৃতী এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা মোঃ জাহাঙ্গীর আলম, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ২ নম্বর আখানগ..
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের
রুহিয়া উপজেলার ২ নম্বর আখানগর ইউনিয়নের ভেলারহাট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক
সমাবেশ,..
Aucun commentaire trouvé