ফেসবুক মন্তব্যের জেরে মাধবপুরের পিআইও কার্যালয়ের কার্য-সহকারী স্ট্যান্ড রিলিজ..

Nahid Hasan avatar   
Nahid Hasan
ফেসবুক মন্তব্যের জেরে মাধবপুরের পিআইও কার্যালয়ের কার্য-সহকারী স্ট্যান্ড রিলিজ..
ফেসবুক মন্তব্যের জেরে মাধবপুরের পিআইও কার্যালয়ের কার্য-সহকারী স্ট্যান্ড রিলিজ..
ছবি: সংগৃহীত

****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কার্যালয়ের কার্য-সহকারী সমীর সাহাকে বাগেরহাটের মোংলায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনার মুখে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারসংক্রান্ত নিষেধাজ্ঞা নিয়ে একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডে সমীর সাহা মন্তব্য করেন, “দেশ আর সাধারণ মানুষের স্বাধীনতা আপনারা কিনে নিলেন নাকি?”
মন্তব্যটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নুর মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সমীর সাহাকে মাধবপুর থেকে বাগেরহাটের মোংলায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
 এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন, সরকারি চাকরিতে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করা দায়িত্বশীল আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আচরণবিধি মেনে দায়িত্ব পালন করা উচিত। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।অন্যদিকে সমীর সাহা নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, “আমি এ বিষয়ে আন্তরিকভাবে দুঃখিত। আমি ভাবিনি বিষয়টি এত দূর পর্যন্ত গড়াবে। আমার মন্তব্যের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।”

Walang nakitang komento


News Card Generator