ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ পরিদর্শকের মৃত্যু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ পরিদর্শকের মৃত্যু

মো: সৈকত হাসান, ফরিদপুর avatar   
মো: সৈকত হাসান, ফরিদপুর
ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ পরিদর্শকের মৃত্যু
ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ পরিদর্শকের মৃত্যু
ছবি: সংগৃহীত

****

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় নিজ বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন আব্দুল আজিজ (২৫) নামে এক ইলেকট্রিশিয়ান।
শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরের খোদাবক্স রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবীর হোসেন শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। ছুটিতে বৃহস্পতিবার তিনি নিজ বাড়িতে আসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আবীর হোসেনের নির্মাণাধীন চারতলা বাড়ির ছাদে বিদ্যুতের কাজ চলছিল। এ সময় ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে আবীর হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আবীর হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ইলেকট্রিশিয়ানকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, নিজ বাড়ির ছাদে বিদ্যুতের কাজ চলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শক আবীর হোসেনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

לא נמצאו הערות


News Card Generator