জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুরে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
বুধবার (৫ আগস্ট) সকালে শহরের হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত ‘শহীদ জুলাই স্মৃতিস্তম্ভ’-এ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সবার আগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সিভিল সার্জনের কার্যালয়, বন বিভাগ, জেলা তথ্য অফিস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা কারাগার, জেলা নির্বাচন অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জাতীয় যুবশক্তি, যুব উন্নয়ন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ, দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়, মৎস্য অধিদপ্তর, জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা বন কর্মকর্তার কার্যালয়, প্রাণিসম্পদ বিভাগ, জেলা কর্মসংস্থান অফিস, টিটিসি, বিএডিসিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ কার্যক্রম চলমান ছিল।