জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের চাকা বিকল! আড়াই ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সচল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের চাকা বিকল! আড়াই ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সচল..

Abu Raihan avatar   
Abu Raihan
জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের চাকা বিকল! আড়াই ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সচল..
জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের চাকা বিকল! আড়াই ঘন্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সচল..
ছবি: সংগৃহীত

****

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি চাকার স্প্রিং ভেঙে যাওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ে কতৃপক্ষের লোকজন এসে ট্রেনটির চাকা মেরামত করার আড়াই ঘন্টা পর আবার সচল হয়। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম দুর্ভোগে পরেন।

শনিবার (২২ আগস্ট)সকালে ৯টার দিকে পুরানাপৈল এলাকায় পৌঁছানোর পর ট্রেনটির একটি চাকার স্প্রিং ভেঙে যায়। ফলে রেললাইনেই আটকা পড়ে ট্রেনটি। এতে জয়পুরহাটসহ ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন ট্রেনের যাত্রীরা। দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের। অনেক যাত্রী বিকল্প পরিবহনের মাধ্যমে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে ট্রেনটি মেরামত করার পর পুনরায় ওই রুটে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

Nema komentara


News Card Generator