জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা সভা ও শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা..

Abu Raihan avatar   
Abu Raihan
জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা সভা ও শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা..
জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা সভা ও শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা..
ছবি: সংগৃহীত

****

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার বীরোচিত বিজয়কে স্মরণ করে জয়পুরহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(বুধবার) বেলা ১১টা জয়পুরহাট শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সাংসদ সদস্য ডাঃ ফজলুর রহমান সাঈদ।  

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন সহ নিহত ও আহত জুলাই যোদ্ধার পরিবারের সদস্যগণ।

এর আগে সকালে জুলাই স্মৃতিস্তম্ভে সরকারি - বেসরকারি সংস্থা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 

No se encontraron comentarios


News Card Generator