গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও প্রতিযোগিতা..

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও প্রতিযোগিতা..
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও প্রতিযোগিতা..
ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও প্রতিযোগিতা..

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও প্রতিযোগিতা

এম. জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

২০২৪ সালের ৩৬ জুলাই (৫ আগস্ট) ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্মরণে চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে দোয়া ও মোনাজাত, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃদুল কান্তি দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য এম. জামশেদ আলম।
অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মাইনুদ্দিন।
আলোচনা সভায় বক্তারা ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, ন্যায়বিচার ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের দেশের ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলন এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সবশেষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Hiçbir yorum bulunamadı


News Card Generator