আমতলী র খোন্তাকাটা পুকুরে ময়লার স্তূপ, দূষিত হচ্ছে পানি

ফরিদ হোসেন খিজির avatar   
ফরিদ হোসেন খিজির
আমতলী র খোন্তাকাটা পুকুরে ময়লার স্তূপ, দূষিত হচ্ছে পানি
আমতলী র খোন্তাকাটা পুকুরে ময়লার স্তূপ, দূষিত হচ্ছে পানি
ছবি: সংগৃহীত

****

বরগুনার আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খোন্তাকাটা এলাকার পুকুরটি ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। পুকুরের পাড় ও পানিতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পলিথিন, প্লাস্টিকের প্যাকেটসহ বিভিন্ন ধরনের বর্জ্য। এতে পরিবেশ দূষণের পাশাপাশি পুকুরের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে
পুকুরের পানির একাংশে বিপুল পরিমাণ প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা ভাসছে। পুকুরের পাড়েও জমে আছে ময়লা। পাড়ের পাশে বৃষ্টির পানিতে তৈরি ছোট ছোট গর্তে জমে থাকা নোংরা পানির সঙ্গে মিশে রয়েছে বিভিন্ন ধরনের বর্জ্য।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুকুর ও এর আশপাশে ময়লা-আবর্জনা ফেলার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা না থাকায় দিন দিন সমস্যাটি বাড়ছে।
সম্প্রতি আমতলী পৌরসভার বিভিন্ন ডোবা-নালা ও জলাশয়ে ময়লা-আবর্জনা জমে থাকা এবং পচা পানিতে দুর্গন্ধ ও মশার উপদ্রবের বিষয়টি স্থানীয় সংবাদমাধ্যমেও উঠে এসেছে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator