Md Mutasim Billah Bayzid
Md Mutasim Billah Bayzid

Md Mutasim Billah Bayzid

@mdmutasimbillahbayzid100

To establish myself as a passionate journalist who values truth, creativity, and responsibility while contributing to society through impactful storytelling.

  • ০Følgere
  • ২৩Nyheder
  • ১৩Video
  • ৫,৪৫৪Visninger i alt

Seneste videoer

Md Mutasim Billah Bayzid
4 Views · 4 months ago

⁣জামালপুরের মেলান্দহ উপজেলায় সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় দুই নারী নিহত হয়েছেন এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন
রবিবার (১৯ জুলাই) দুপুর তিনটায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে
আহতরা হলেন মজিবর (৫৫), জীবন মিয়া (৩৫), পিতা মৃত ওয়াজেদ আলী এবং তুষার (৩৮), পিতা অ্যাডভোকেট শফিকুল ইসলাম তাদের বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকায় নিহত দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি

আহতদের স্বজনরা জানান, দুপুরে দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি সিএনজি বেতমারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন গুরুতর আহত অপর নারীকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এ ছাড়া আরও তিনজন আহত হন
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. উজ্জ্বল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয় এর মধ্যে দুই নারী মারা গেছেন আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম মাহমুদুল হক বলেন, ‘দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়েছি বিষয়টি জানতে পেরে জামালপুর জেনারেল হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে নিহত দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে’

Md Mutasim Billah Bayzid
43 Views · 1 year ago

⁣১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিবের নেতৃত্বে শহরে সেনা, র‍্যাব, পুলিশ ও ডিবির যৌথ মহড়া ও টহল চলছে, যাতে কোনো সুযোগসন্ধানী গোষ্ঠী নাশকতা বা অরাজকতার পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারে।

Md Mutasim Billah Bayzid
20 Views · 1 year ago

⁣এখনও জামালপুর-৩ এর বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় গণ সংযোগ করছেন সাদিকুর ইসলাম সিদ্দিকী।

Md Mutasim Billah Bayzid
26 Views · 1 year ago

⁣বেশ কিছু দাবি আদায়ের জন্য জামালপুরে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের ধর্মঘট। বন্ধ অটো চলাচল
দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ। বিস্তারিত জামালপুর প্রতিনিধি।

Md Mutasim Billah Bayzid
23 Views · 1 year ago

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা ⁣শতদল সমবায় সমিতির গ্রাহক বৃন্দ তাদের আমানত ফিরে পেতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করছেন ।

Md Mutasim Billah Bayzid
23 Views · 1 year ago

⁣জামালপুরে, মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে ভ'য়া'বহ অ'গ্নি'কাণ্ড! জামালপুরের বালিজুড়ী বাজারের আলহাজ্ব আজিজুল হক মার্কেটে আজ সকাল ৭টা ১৫ মিনিটে ঘটে গেছে এক ভ'য়া'বহ অ'গ্নিকা'ণ্ডের ঘট'না।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রু'ত ঘট'না'স্থলে পৌঁছে আ'গুন নিয়ন্ত্রণে আনার চে'ষ্টা চালিয়ে যাচ্ছে।স্থানীয়দের সহযোগিতায় উ'দ্ধা'র ও আ'গু'ন নেভানোর কাজ অ'ব্যা'হত রয়েছে।

Md Mutasim Billah Bayzid
67 Views · 1 year ago

⁣ইসকন নিষিদ্ধের দাবিতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।

Md Mutasim Billah Bayzid
29 Views · 1 year ago

⁣জামালপুরের মেলান্দহ উপজেলার ৬ নং আদ্রা সকাল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড।
স্হানীয়দের ৎেকে জানা যায় শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড ঘটেছে।

Md Mutasim Billah Bayzid
24 Views · 1 year ago

⁣উপজেলা দিবসে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক কাজী খোকন।

Md Mutasim Billah Bayzid
18 Views · 1 year ago

⁣ময়মনসিংহ, ২৩ অক্টোবর:
ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনে আজ দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রেনটি ময়মনসিংহ জংশন থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আগুন লাগে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের একটি কোচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদে সরে যান।

ট্রেনের কর্মীরা তাৎক্ষণিক তৎপরতা দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেন। তাদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এ ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বলাকা কমিউটার ট্রেনটিকে পুনরায় ময়মনসিংহ জংশনে ফিরিয়ে নেওয়া হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ঘটনার আকস্মিকতায় যাত্রীরা সাময়িক দুর্ভোগে পড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি—এমনটাই জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

Md Mutasim Billah Bayzid
49 Views · 1 year ago

⁣জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া কলাবাগান এলাকায় একটি বাসায় গত রাতে মাদক বিক্রি ও অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকায় ২ যুবক ও ১ নারীকে আটক করে স্থানীয়রা। পরে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাসার মালিকসহ ৪ নারী ও দুই যুবককে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। উল্লেখ্য শহরের বিভিন্ন বাসাবাড়িতে ব্যাবসী টাকাওয়ালাদের টার্গেট করে ফাঁদে আটকাচ্ছে একটি চক্র। #breakingnews
#জামালপুরেরখবর #eyenewsbd #eye #news

Md Mutasim Billah Bayzid
15 Views · 1 year ago

⁣জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মাইজবাড়ী এলাকায় তুয়া সুইটস নামক একটি খাদ্য কারখানায় সোমবার (২০ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সেখানে শিশুদের লাড্ডু, বালুশা, কালোজাম ও প্যারা সন্দেশ অস্বাস্থ্যকর পরিবেশে এবং বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার করে তৈরি করা হচ্ছিল। এই অভিযোগে আদালত কারখানাটি বন্ধ করে দেন এবং ৫ হাজার টাকা জরিমানা করেন। #newsupdate2025 #newsupdate #bangladesh #police #sarishabari #jamalpur

Md Mutasim Billah Bayzid
12 Views · 1 year ago

⁣⁣জামালপুরের মাদারগঞ্জে বিএনপির প্রতিনিধি সভায় ছাত্রদল নেতাদের অজ্ঞতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসম্পাদক ও জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের সম্ভাব্য সংসদ প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব বলেন।

Vis mere