Roman Rahman | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

Roman Rahman
Roman Rahman

Roman Rahman

      |      

Iscritti

   Ultimi video

Roman Rahman
7 Views · 1 month ago

⁣রয়টার্সের
প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ কর্তৃপক্ষের
প্রতারণা সংক্রান্ত তদন্তের মধ্যেই বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ তাঁর পদ থেকে পদত্যাগ
করেছেন।

২০২৪
সালের শুরুর দিকে ডব্লিউএইচও-র দক্ষিণ-পূর্ব
এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে পাঁচ বছরের মেয়াদ শুরু করা ওয়াজেদ গত বছর থেকেই
বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে ছিলেন। আর্থিক প্রতারণা, তাঁর শিক্ষাগত যোগ্যতা এবং বাংলাদেশে জমি অধিগ্রহণ সংক্রান্ত অভিযোগের মধ্যেই তাঁর এই পদত্যাগের ঘটনা
ঘটল।

রয়টার্সের
তথ্যমতে, ওয়াজেদ বুধবার ডব্লিউএইচও-র মহাপরিচালক টেডরস
আধানম গেব্রিয়েসাসের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন।

রয়টার্সের
দেখা পদত্যাগপত্রে ওয়াজেদ জানিয়েছেন যে, দায়িত্ব কার্যকরভাবে পালনে বাধা পাওয়ার পর তিনি সরে
দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

রয়টার্সের
প্রতিবেদন অনুযায়ী, ওয়াজেদ লিখেছেন, "আমি আমার অঞ্চলের দেশগুলোর সেবা করার জন্য আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হয়েছিলাম এবং আমি আন্তরিকভাবেই তা পালন করেছি।"

তিনি
আরও বলেন যে, টেডরসের নেতৃত্বের ওপর থেকে তিনি "সব ধরনের আস্থা
ও বিশ্বাস" হারিয়ে ফেলেছেন এবং বেতনবিহীন ছুটিতে থাকার ফলে সৃষ্ট আর্থিক প্রভাবের বিষয়টি উল্লেখ করেন।

রয়টার্স
জানিয়েছে, তিনি এ বিষয়ে আর
কোনো মন্তব্য করতে রাজি হননি; অন্যদিকে ডব্লিউএইচও-ও মন্তব্যের অনুরোধে
তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি।

Roman Rahman
2 Views · 2 months ago

লাতিন আমেরিকার দেশগুলোতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সামরিক তৎপরতা এক নতুন ও উদ্বেগজনক মোড় নিয়েছে, যা গত কয়েক সপ্তাহে ইকুয়েডরসহ বিভিন্ন অঞ্চলে অত্যন্ত গোপনে পরিচালিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে ইকুয়েডরের জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ ও মেরিন সেনার উপস্থিতি এবং গ্রিন বেরেট বাহিনীর মাধ্যমে স্থানীয় সেনাদের সাথে যৌথ অভিযানের ঘটনা এই অঞ্চলের ভূ-রাজনীতিতে মার্কিন আগ্রাসনের নতুন সংকেত দিচ্ছে।

ভৌগোলিক নিরাপত্তা ও মাদক পাচার দমনের আড়ালে এই সামরিক তৎপরতা স্থানীয় জনগণের মধ্যে গভীর শঙ্কার জন্ম দিয়েছে। কলম্বিয়া সীমান্তের এসমেরালদাস প্রদেশে গ্রিন বেরেটদের উপস্থিতি এবং মার্কিন ডেস্ট্রয়ারের মাধ্যমে মাদকবিরোধী অভিযানের নামে পরিচালিত সামরিক মহড়া স্থানীয় সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও প্রশাসনের গৃহীত পদক্ষেপ বিশ্লেষণ করলে দেখা যায়, ওয়াশিংটন এখন আর সরাসরি বড় ধরনের যুদ্ধের পরিবর্তে মিত্র সরকারগুলোর সাথে জোটবদ্ধ হয়ে সামরিক হস্তক্ষেপের কৌশল বেছে নিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কর্তৃক ঘোষিত শিল্ড অফ দ্য আমেরিকাস বা আমেরিকাস কাউন্টার কার্টেল কোয়ালিশন মূলত মার্কিন স্বার্থ রক্ষার একটি নতুন হাতিয়ার হিসেবে কাজ করছে।

Roman Rahman
42 Views · 1 year ago

⁣পাঁচ সেনা কর্মকর্তার ⁣বিরুদ্ধে অভিযোগ আমলে

Roman Rahman
23 Views · 1 year ago

মানচিত্রে বড় পরিবর্তন আসবে

Mostra di più