এম এ মালেক | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
এম এ মালেক
|Les abonnés
Dernières vidéos
বিশেষ প্রতিনিধি: ১/২ বছর পূর্বের পুরনো ভিডিও ফুটেজকে পুঁজি করে একটি কুচক্রী মহল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়িয়ে যাচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। জানা গেছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো সিসিটিভি ফুটেজ প্রকাশ করে সেখরুল ও তার দলবল ভ্রান্ত তথ্য ছড়ানোর চেষ্টা চালাচ্ছে।
ফাঁস হওয়া কথোপকথন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে (৫ই আগস্টের পরবর্তী সময়ের ঘটনা) সিসিটিভি ফুটেজে ধারণকৃত বিষয়টি কোনো প্রকার চাঁদাবাজির ঘটনা ছিল না, বরং তা ছিল সম্পূর্ণ অনানুষ্ঠানিক ও একটি নিছক মজার (ফান) বিষয়। টিআইসি স্যারসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে ঘটে যাওয়া সেই সাধারণ ও মজার বিষয়টিকে বিকৃত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুকে প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী ও স্থানীয় প্রতিনিধিরা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, কোনো প্রকার সত্যতা যাচাই না করে ১-২ বছর আগের ঘটনাকে নতুন করে পরিবেশন করে মানহানির চেষ্টা চালানো হচ্ছে। বাটন ফোন ব্যবহারকারী সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে এবং অফিসে সিসিটিভি ফুটেজের গোপনীয়তা লঙ্ঘন করে এই ভিডিওটি বাইরে প্রচার করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, শেখরুল, কামরুলসহ প্রবাসে অবস্থানরত এবং স্থানীয় একটি চক্র সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য প্রতিনিয়ত এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিছুদিন পূর্বে আমুড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জনাব মান্না আহমেদের বাড়িতেও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই কুচক্রী মহলের সাথে যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ যোগাযোগ রয়েছে, তাদের মধ্যে কারো ভাই, কারো চাচা কিংবা কারো মামা জড়িত বলে অভিযোগ উঠেছে।
পুরনো ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি ও মানহানি করার প্রতিবাদে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা তীব্র নিন্দা প্রকাশ করেছেন এবং এই অপপ্রচারের পেছনে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সিলেটে সিএনজি পাম্পে দীর্ঘ সারি: ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চরম ভোগান্তিতে চালকরা
সিলেট:
সিলেট নগরীর ফিলিং স্টেশনগুলোতে সিএনজি (CNG) গ্যাসের জন্য চরম দুর্ভোগ ও দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না যানবাহন চালকরা। নগরীর মিয়ার বাজার সংলগ্ন মেসার্স সুলেমান ফিলিং স্টেশনসহ (হক পাম্প) বিভিন্ন সিএনজি স্টেশনে দিন-রাত জুড়ে দেখা যাচ্ছে শত শত যানবাহনের উপচে পড়া ভিড়।
ভিডিও চিত্রে দেখা যায়, সিলেটের প্রধান সড়কের একপাশ থেকে অপরপাশ পর্যন্ত কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে শত শত সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস, মিনিবাস ও প্রাইভেট কার। তীব্র গরমে এবং দীর্ঘ সময়ের অপেক্ষায় চালক ও সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
ক্ষুব্ধ চালকরা জানান, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর অনেক সময় গ্যাস না পেয়ে খালি হাতেই ফিরে যেতে হচ্ছে। ফলে দৈনিক আয়-রোজি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সাধারণ যাত্রীরাও সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
হক পাম্প সংলগ্ন এলাকায় দীর্ঘ লাইন বিস্তৃত হওয়ার কারণে ওই সড়কের স্বাভাবিক যানবাহন চলাচলেও ব্যাঘাত ঘটছে, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। চালকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে এবং পাম্পগুলোতে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এ ভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
ব্যাস্ত শহর আজ ফাঁকা একাকিত্বর প্রহর গুনছে বাড়াটিয়াদের কানে শুধু পাখিদের কিচিরমিচির শব্দ বেশে আসছে ক
ব্যাস্ত শহর আজ ফাঁকা একাকিত্বর প্রহর গুনছে
বাড়াটিয়াদের কানে শুধু পাখিদের কিচিরমিচির শব্দ বেশে আসছে কে না চায় এমন পরিবেশ সবাই চায় কিনতু চাইলে কি হয় শহর বলে কথা দু একদিন গেলেই ত আবার ব্যাস্ত হয়ে যাবে আগের মত এটাইতো নিয়ম
