Md Rafiqul Islam | আই নিউজ বিডি
Md Rafiqul Islam
|Prenumeranter
Senaste videorna
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর ২২ হাজার টাকা ভস্মীভূত, দিশেহারা দোকান মালিক
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আছিয়ার বাজারে অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর ক্যাশ বাক্সে রাখা ২২ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে এ ঘটনায় ওই ব্যবসায়ীর দোকানের কিছু মালামালও ক্ষতিগ্রস্ত হয়েছে
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মো. শওকত আলী তিনি আছিয়ার বাজার এলাকার বাসিন্দা এবং সেখানে দোকান পরিচালনা করেন
ব্যবসায়ী মো. শওকত আলী জানান, গত সোমবার রাতে ভুট্টা বিক্রি বাবদ পাইকারের কাছ থেকে ২৮ হাজার টাকা পান তিনি প্রতিদিনের ন্যায় রাতে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে দোকানের ক্যাশ বক্সের পাশে রেখে তিনি ঘুমাতে যান কিন্তু অসাবধানতাবশত কয়েলের আগুন ক্যাশ বাক্সের পাশে থাকা প্লাস্টিকের পলিতে লেগে যায় মুহূর্তের মধ্যেই সেই আগুন ক্যাশ বাক্সে ছড়িয়ে পড়ে
তিনি আরও জানান, রাত আনুমানিক দেড়টার দিকে দোকান থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হতে দেখে তিনি দ্রুত ঘুম থেকে জেগে ওঠেন তাড়াহুড়ো করে দোকান খুললে দেখতে পান ক্যাশ বাক্সে দাউ দাউ করে আগুন জ্বলছে পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ক্যাশ বক্সে রাখা ২৮ হাজার টাকার মধ্যে ২২ হাজার টাকাই পুড়ে ছাই হয়ে যায় অবশিষ্ট ৬ হাজার টাকা কোনোমতে রক্ষা পেলেও দোকানের প্রয়োজনীয় কিছু মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে
হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ওই ক্ষুদ্র ব্যবসায়ী পরিবারের ভরণপোষণ ও ব্যবসার মূলধন হারিয়ে তিনি এখন চরম দুশ্চিন্তায় পড়েছেন