Salauddin Akbar | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

   最新视频

Salauddin Akbar
8 Views · 4 months ago

--সালাউদ্দিন আকবর, কেরানীগঞ্জ


⁣রাজধানীর অদূরে একটি নদীতে এক নির্মম ও বিকৃত পশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি জীবিত কুকুরের গলায় ভারী ইট বেঁধে নদীতে ফেলে দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীদের সহায়তায় ঘটনাটি প্রকাশ্যে এলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।


স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি কুকুরটিকে নদীর পাড়ে নিয়ে এসে নির্মমভাবে এই কাণ্ড ঘটায়। নদীর গভীর পানিতে তলিয়ে যাওয়ায় প্রাণীটি নিজেকে বাঁচানোর কোনো সুযোগ পায়নি। এই ঘটনাটি সমাজে ক্রমাগত বাড়তে থাকা নৈতিক অবক্ষয় এবং নিষ্ঠুরতার এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে।


সচেতন মহল ও প্রাণী অধিকার কর্মীদের মতে, আজকাল কেবল নিরীহ মানুষই নয়, অবলা পশুরাও চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অপরাধীকে দ্রুত শনাক্ত করে দেশের প্রচলিত প্রাণী কল্যাণ আইনের আওতায় কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Salauddin Akbar
5 Views · 4 months ago

⁣⁣সালাউদ্দিন আকবর , কেরানীগঞ্জ


ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক। প্রতিদিন সূর্য ওঠার আগেই এখানে জমা হয় হাজারো মানুষের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই মানুষগুলোর চোখে-মুখে ক্লান্তি, আর বুকে বন্দি স্বজনকে একনজর দেখার আকুল আকুতি। নিয়মতান্ত্রিক প্রবেশদ্বারের দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা এই মানুষগুলোর অপেক্ষা যেন শেষ হতেই চায় না।

显示更多