Badhan Mia | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

   Seneste videoer

Badhan Mia
2 Views · 3 months ago

⁣শিরোনাম: শ্যামগঞ্জ স্টেশন রোডে নামমাত্র পরিচ্ছন্নতা অভিযান: স্থায়ী সমাধানে ব্যর্থ মইলাকান্দা ইউপি
নিজস্ব প্রতিবেদক, গৌরীপুর:
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ১নং মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ স্টেশন রোডে অবস্থিত ময়লার স্তূপ অপসারণ করা হলেও, এটি কোনো স্থায়ী সমাধান বয়ে আনেনি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা এলাকাবাসীর দীর্ঘদিনের আন্দোলনের মুখে রাস্তা থেকে ময়লা সরিয়ে নেওয়া হলেও, সেগুলো রাস্তার পাশেই স্তূপ করে রাখা হয়েছে, যা জনদুর্ভোগকে কোনোভাবেই দূর করতে পারেনি
স্থানীয়দের অভিযোগ, ১নং মইলাকান্দা ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন ধরেই এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চরম উদাসীন রাস্তার ওপরের ময়লা সরিয়ে নেওয়াকে তারা লোক দেখানো কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন সরেজমিনে দেখা যায়, সড়ক পরিষ্কার করলেও সেই বর্জ্য সরিয়ে না নিয়ে রাস্তার ঠিক পাশেই স্তূপ করা হয়েছে ফলে দুর্গন্ধ আগের মতোই বহাল রয়েছে এবং জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি রয়েই গেছে
ভুক্তভোগী এক স্থানীয় ব্যবসায়ী বলেন, "ইউনিয়ন পরিষদ কোনো কাজেই করে না আমাদের বারবার তাগাদার পর ময়লা রাস্তা থেকে সরিয়েছে ঠিকই, কিন্তু পাশেই স্তূপ করে রাখায় পরিবেশ আরও দূষিত হয়েছে এটি কোনো সমাধান হতে পারে না আমরা চাই এই ময়লা যেন নির্দিষ্ট কোনো ডাম্পিং জোনে স্থানান্তর করা হয়"
স্থানীয় সচেতন মহলের মতে, ইউনিয়ন পরিষদ কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করছে না ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা বা ব্যবস্থাপনা তৈরি না করে শুধু দায়সারা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে ইউনিয়ন পরিষদের এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত এর স্থায়ী সমাধান দাবি করেছেন
এ বিষয়ে ১নং মইলাকান্দা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাদের কোনো কার্যকর প্রতিক্রিয়া পাওয়া যায়নি নাগরিকরা এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করছেন

Badhan Mia
8 Views · 3 months ago

⁣নিজস্ব প্রতিবেদক,আই নিউজ বিডি


উচ্চ বেতনে ইউরোপের দেশ সার্বিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে একাধিক যুবকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মগবাজারের ‘আয়েশা ট্রাভেলস এন্ড টুরিজম’ নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুক্তভোগীদের দাবি, সোনালী ব্যাংকের মগবাজার শাখার চার তলায় অবস্থিত এই এজেন্সির মালিক ও তার পরিবার সুপরিকল্পিতভাবে এই জালিয়াতি চক্র পরিচালনা করছে
​অনুসন্ধানে জানা যায়, আয়েশা ট্রাভেলস এন্ড টুরিজমের মালিক আব্দুল মাবুদ (পিতা: নজরুল ইসলাম), তার ছেলে তূর্য এবং এজেন্সির ম্যানেজার জে এম জুয়েল দীর্ঘদিন ধরে ইউরোপে লোক পাঠানোর নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন
​১৩ লাখ টাকা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ
​ভুক্তভোগীদের অভিযোগ, সার্বিয়া নেওয়ার চূড়ান্ত আশ্বাস দিয়ে তাদের প্রত্যেকের কাছ থেকে ১৩ লাখ টাকা করে হাতিয়ে নিয়েছে এই চক্রটি টাকা নেওয়ার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও তাদের বিদেশে পাঠানো হয়নি এবং টাকা ফেরত চাইলে নানারকম তালবাহানা ও হুমকি দেওয়া হচ্ছে
​এই প্রতারণার শিকার হওয়া কয়েকজন ভুক্তভোগী হলেন— বাধন, সোহেল, রমজান, ইমন এবং কবির
​ভুক্তভোগীরা জানান:

​"আমরা সোনালী ব্যাংকের চার তালায় অবস্থিত তাদের অফিসে গিয়ে বিশ্বস্ততার ভিত্তিতে টাকা জমা দিয়েছিলাম মালিক আব্দুল মাবুদ, তার ছেলে তূর্য এবং ম্যানেজার জে এম জুয়েল সরাসরি এই টাকা লেনদেনের সাথে জড়িত এখন টাকা ও পাসপোর্ট দুটোই আটকে রেখে তারা আমাদের হয়রানি করছে"



​প্রশাসনের হস্তক্ষেপ দাবি
​ভুক্তভোগী যুবকেরা বর্তমানে চরম আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত দিন কাটাচ্ছেন তারা এই প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাৎকৃত টাকা দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন
​এ বিষয়ে আয়েশা ট্রাভেলস এন্ড টুরিজম কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি

Badhan Mia
4 Views · 3 months ago

⁣শ্যামগঞ্জ স্টেশন রোডে যত্রতত্র ময়লা-আবর্জনা: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
​নিজস্ব প্রতিবেদক, গৌরীপুর (ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ এলাকার স্টেশন রোডের ওপর যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা ব্যস্ততম এই সড়কের ওপর ফেলা বর্জ্যের স্তূপ থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ ফলে ওই এলাকা দিয়ে যাতায়াত করাই এখন দায় হয়ে পড়েছে
​স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন এই স্টেশন রোড দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন রেল স্টেশন, বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আসার প্রধান সড়ক হওয়ায় এটি সবসময়ই জনাকীর্ণ থাকে কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের একটি বড় অংশ জুড়ে বাজারের ময়লা ও গৃহস্থালির বর্জ্য ফেলা হচ্ছে কোনো নির্দিষ্ট ডাস্টবিন বা বর্জ্য অপসারণের সঠিক ব্যবস্থা না থাকায় দিন দিন এই আবর্জনার স্তূপ বড় হচ্ছে
​সরেজমিনে দেখা যায়, সড়কের ওপর ময়লা-আবর্জনা পচে চারদিকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে সামান্য বৃষ্টি হলেই ময়লা পানি রাস্তায় ছড়িয়ে পড়ে পরিস্থিতি আরও নরকীয় করে তোলে নাক-মুখ চেপে কোনোমতে পথ চলছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা
​স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ, সড়কের ওপর এভাবে ময়লা ফেলার কারণে একদিকে যেমন বাজারের পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বিশেষ করে শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ নানা জীবাণুবাহিত রোগে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও তা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না
​এলাকাবাসীর দাবি, অবিলম্বে স্টেশন রোডের ওপর ময়লা ফেলা বন্ধ করে একটি নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করা হোক জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ

Vis mere