Laatste video's

Sifat Asmain
1 Bekeken · 2 maanden geleden

⁣দিনাজপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ আছর দিনাজপুর বালুবাড়ি পল্লীশ্রী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পল্লীশ্রীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

দোয়া মাহফিলে পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামীম আরা বেগম বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আত্মার মাগফেরাত কামনায় আমরা আজ একত্রিত হয়েছি। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মোস্তফা কামাল (খোকন) বলেন, তিনি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার সেলিম রেজা ও সামশুন নাহার, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা হুমায়ুন কবির, এইচআর ইনচার্জ শামীমা বেগম পপি। তারা সবাই বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান স্মরণ করেন।

এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, নবরূপী, জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুর ইনস্টিটিউট, স্থানীয় সাংবাদিক, পল্লীশ্রীর নির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

Sifat Asmain
1 Bekeken · 2 maanden geleden

⁣খালেদা জিয়াার আসনে বিএনপি‘র অপর প্রার্থীর মনোনয়নপত্র জমা

Sifat Asmain
0 Bekeken · 2 maanden geleden

⁣দিনাজপুর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আনোয়ার হোসেন মনোনয়নপত্র জমা

Sifat Asmain
1 Bekeken · 2 maanden geleden

⁣দিনাজপুর-৬ আসনে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার সানী আব্দুল হকের মনোনয়নপত্র জমা




আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা) সংসদীয় আসন থেকে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)এর যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ (২৯ ডিসেম্বর) সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে দিনাজপুরের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উৎসবমুখর পরিবেশে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



⁣উল্লেখ্য, দিনাজপুর-৬ আসনটি দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চলের চারটি উপজেলা নিয়ে গঠিত এবং এখানে পাঁচ লক্ষাধিক ভোটার রয়েছে। মনোনয়নপত্র জমার শেষ দিনে এই আসনে এবি পার্টির অংশগ্রহণকে স্থানীয় রাজনৈতিক মহলে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

Sifat Asmain
25 Bekeken · 3 maanden geleden

⁣দিনাজপুর–৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে জেলা বিএনপি। ২৪ ডিসেম্বর ২০২৫ দুপুর ২টায় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

মনোনয়নপত্র সংগ্রহের সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র গ্রহণের মাধ্যমে দিনাজপুর–৩ আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও সুসংগঠিত হলো। এই আসনে বিপুল ভোটে বেগম খালেদা জিয়াকে নির্বাচিত করে, আসনটি উপহার দিবো।

Sifat Asmain
14 Bekeken · 3 maanden geleden

⁣নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি (জিজেডি) কর্মসূচির আয়োজনে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ২২ ডিসেম্বর ২০২৫, সকালে দিনাজপুর ব্র্যাক লার্নিং সেন্টারে ডায়ালগ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মোট ৩৯ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যার মধ্যে ১৩ জন নারী ও ২৬ জন পুরুষ। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির জেলা পর্যায়ের ব্যবস্থাপক, কমিউনিটি ভলান্টিয়ার—যেমন কমিউনিটি হেলথ ওয়ার্কার, সিএসএ, অ্যাডোলেসেন্ট লিডার—এ ছাড়া পাঁচটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এবং সরকারি সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তারা।

ডায়ালগের মূল উদ্দেশ্য ছিল নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগসমূহ সমন্বয় করা, বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করা এবং যৌথ উদ্যোগ নির্ধারণ করা।

মূল আলোচনা উপস্থাপন করেন ব্র্যাক জিজেডি কর্মসূচির রিজিওনাল ম্যানেজার মোঃ জাহিদুর রহমান। তিনি ব্র্যাকের নারী ও কন্যা শিশুর সুরক্ষা উদ্যোগ, বিশেষ করে VAWG (Violence Against Women and Girls) ফ্রেমওয়ার্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অংশগ্রহণকারীরা সমাজে সহিংসতা প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ, তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের উদ্যোগ এবং অভিজ্ঞতা তুলে ধরেন। শেষে প্রত্যেকে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে একটি করে ব্যক্তিগত প্রতিশ্রুতি প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান। তিনি বলেন, “নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি দূর করতে হলে আমাদের ধারাবাহিকভাবে সচেতনতা বাড়াতে হবে। অনেকেই মনে করেন মিটিং-সেমিনার দিয়ে সহিংসতা কমানো যায় না, কিন্তু বাস্তবে সমাজে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা এসব সচেতনতারই ফল।”

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম বলেন, “নারী নির্যাতন বন্ধ করতে হলে পারিবারিক শিক্ষাকে আরও শক্তিশালী করতে হবে। নৈতিক শিক্ষা পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা জরুরি। আমাদের সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে সহিংস আচরণ কমে আসবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের ডিভিশনাল ম্যানেজার এ কে এম জাহেদুল ইসলাম।

দিনাজপুর জেলা ব্র্যাক সমন্বয়ক অমল কুমার দামের সমাপনী বক্তব্যের মাধ্যমে অ্যাডভোকেসি ডায়ালগ শেষ হয়।

Laat meer zien