ফরিদ হোসেন খিজির | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

   Breaking news

⁣বরগুনা জেলার আমতলী উপজেলার দঃ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ সোহরাব হোসেন-এর অবসর গ্রহণ উপলক্ষে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক এ.বি.এম. এ. ছোবাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, আমতলীর একাডেমিক সুপারভাইজার মোঃ সেলিম মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মকবুল আহমেদ খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ কর্মজীবনে মোঃ সোহরাব হোসেন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসর জীবন কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ আমছার খান, গনি গাজী, বজলু খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীজন।

অনুষ্ঠানের শেষে অবসরপ্রাপ্ত মোঃ সোহরাব হোসেনকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। পরে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানে উপস্থিত সবাই তাঁর কর্মজীবনের অবদানের প্রশংসা করেন এবং আগামী দিনের জন্য শুভকামনা জানান।

⁣

Login


সর্বশেষ
বাংলাদেশ
রাজনীতি
বিশ্ব
বাণিজ্য
মতামত








উল্লেখ্য
বরগুনার আমতলী উপজেলার হলদিয়াহাট সেতু ভেঙে একটি মাইক্রোবাস নদীতে পরে গিয়ে ৯ ব্যক্তি নিহত হয়েছিল।
নিহত ব্যক্তিরা হলেন রুবিয়া আক্তার (৪৫), রাইতি (২২), ফাতেমা বেগম (৫৫), জাকিয়া বেগম (৩৫), রুকাইয়াত ইসলাম (৪), তাহিয়া মেহজাবিন আজাদ (৭), তাসফিয়া (১৪), ঋধি (৪) ও শাহনাজ আক্তার (৩৫)। তাঁদের মধ্যে রুকাইয়াত ইসলাম ও জাকিয়া বেগমের বাড়ি আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে। আর অপর সাতজনের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার কোকরার চর গ্রামে। নিহত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের তিনজন হলেন কনের মামাবাড়ির স্বজন মাদারীপুরের বাসিন্দা আবুল কালাম আজাদের স্ত্রী শাহনাজ আক্তার ও তাঁর দুই মেয়ে তাসফিয়া ও তাহিয়া মেহজাবিন।

বরগুনা জেলার আমতলীর দঃ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভা অনুষ্ঠিত হয়েছে।

বরগুনার আমতলী -তালতলী সংসদ আসন পুনঃ বহাল রাখান দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আমতলী উপজেলার দঃ টেপুরা গ্রামের রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। এ রাস্তাটি করার পর থেকে কোন সংস্কার করা হয়নি, জনস্বার্থে দ্রুত রাস্তাটি সংস্কার করা দাবি জানিয়েছেন সচেতন মহল।

Show more