Sampadakiya Anuchchhed | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Sampadakiya Anuchchhed
|Iscritti
Ultimi video
১৮ বছরের অবহেলা: ১০ শ্রমিকে চলছে বগুড়া গোহাইল রোডের ২৬ কোটির সংস্কার প্রহসন!
১৮ বছরের অবহেলা: ১০ শ্রমিকে চলছে বগুড়া গোহাইল রোডের ২৬ কোটির সংস্কার প্রহসন!
১৮ বছরের অবহেলা: ১০ শ্রমিকে চলছে বগুড়া গোহাইল রোডের ২৬ কোটির সংস্কার প্রহসন!
দীর্ঘ ১৮ বছর সংস্কারহীন বগুড়ার ব্যস্ততম গোহাইল রোড এখন মরণফাঁদ। জলাবদ্ধতা ও গভীর গর্তে প্রতিদিন অহরহ দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি ২৬ কোটি টাকা বরাদ্দ হলেও মাত্র ১০-১২ জন শ্রমিক নিয়ে কচ্ছপ গতিতে কাজ চলায় চরম ক্ষুব্ধ এলাকাবাসী। অতীত সরকারগুলোর লুটপাট ও চাঁদাবাজি পেরিয়ে এবার দ্রুত ও মানসম্মত সড়ক নির্মাণে ঐক্যবদ্ধ নজর রাখছেন ভুক্তভোগী সাধারণ জনগণ।
বগুড়ার জনদুর্ভোগ রাস্তাঘাটের জমাট বাধা পানি যান চলাচলে বিঘ্ন দুর্ঘটনা নর্দমার পানি রাস্তায় উঠে আসা এবং খাল গুলো ভরাট হয়ে যাওয়া বিগত সরকার বগুড়া পৌরসভা কিংবা নতুন করে হওয়া সিটি কর্পোরেশন এখন পর্যন্ত কোন উদ্যোগ গ্রহণ করেননি।
বগুড়ার ১৮ বছরের উন্নয়নের ভিডিও সারা বাংলাদেশে যেখানে প্রচুর কাজ হয়েছে বগুড়ায় এই দীর্ঘ ১৮ বছরে কোন কাজ হয়নি নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়েছে রোড ঘাটের অবস্থা খুবই খারাপ পরিস্থিতি এতটাই বেগতিক যে বিভিন্ন রাস্তায় গাড়ি নিয়ে ঢোকা অসম্ভব পায়ে হাঁটা অসম্ভব একটু বৃষ্টি হলেই হাঁটু পানি
বগুড়া শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র সাতমাথা থেকে শুরু হওয়া সূত্রাপুর গোহাইল রোডটি (নেকটার পর্যন্ত ৩ কিলোমিটার) দীর্ঘ ১৮ বছর ধরে সম্পূর্ণ অবহেলিত ও খানাখন্দে ভরা। সম্প্রতি বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২৬ কোটি ৬০ লাখ ১১ হাজার ২৯৯ টাকা বাজেটে এই আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণ কাজের টেন্ডার পাশ এবং গত মে মাসে জাঁকজমকপূর্ণভাবে অফিশিয়াল উদ্বোধন হলেও অদৃশ্য কারণে মাঠপর্যায়ে মূল রাস্তার কাজ সম্পূর্ণ থমকে আছে। স্থানীয়দের ভাষায়, উদ্বোধনের ছবি পত্রিকায় আসলেও এখন পর্যন্ত কাজ বুঝিয়ে নেওয়ার বা তদারকি করার মতো কোনো অভিভাবক বা "মামি" নেই। ফলে এই দীর্ঘস্থায়ী জনদুর্ভোগ এখন চরম সীমা অতিক্রম করেছে।