রামিসার বিচারের দাবি
Shorts News Create
মোঃ বেলাল
৪নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার পদপ্রার্থী।
৩নং চর পোড়াগাছা ইউনিয়ন,
জনগণের সেবা, উন্নয়ন ও ন্যায়ের পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয়ে তিনি এগিয়ে চলেছেন। সততা, যোগ্যতা ও দায়িত্ববোধ দিয়ে ৪নং ওয়ার্ডকে একটি আদর্শ ও উন্নত এলাকায় পরিণত করাই তার মূল লক্ষ্য।উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে আমরা সবাই মোঃ বেলালের পাশে থাকি।
ঝিনাইদহে ব্রাজিলের শোডাউনের পর এবার আর্জেন্টিনা ফুটবল সমর্থক গোষ্টীর শোভাযাত্রা ও মিছিল অনুষ্ঠিত
সুমন কুমার বিশ্বাস
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা উপলক্ষে ঝিনাইদহে ব্রাজিলের শোডাউনের পর এবার আর্জেন্টিনা ভক্ত ও সমর্থকেরা বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিছিল বের করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের আয়োজনে স্থানীয় শহরের শহীদ মিনার চত্তর থেকে শোভাযাত্রাটি পায়রাচত্তর হয়ে গোবিন্দপুর নতুন ব্রীজের নিকট শেষ হয়। এ সময় ফ্যান ক্লাবের সমর্থকেরা বেলুন, রং ছিটিয়ে, গান বাজনার মাধ্যমে তাদের প্রিয় দলকে স্বরণ করে মিছিলে শ্লোগান দিতে থাকে। সেই সাথে মোটরসাইকেলও চলে শোডাউন।
এ শোভাযাত্রায় সাংবাদিক, ব্যবসায়ি, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী-পেশার আর্জেন্টিনা সমর্থকেরা অংশ নেন।



