কচুয়া জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ সাথে সাংবাদিকদের মত বিনিময়।
Şort oluşturmak
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটরিয়ামে ইবনে সিনা কোম্পানির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতি তো করেন ডাক্তার সোহেল রানা, আর বক্তব্য রাখেন ডাক্তার জাহিদ হোসাইন, কোম্পানির এরিয়া ম্যানেজার রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন আব্দুল হান্নান।
কচুয়া উপজেলা জামায়েত নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল মঙ্গলবার বিকেলে কচুয়া বিশ্বরোডস্থ জামায়াত ইসলামীর কার্যালয়ে উপজেলা জামায়াতের আমির এডভোকেট আবু তাহের মেজবার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।তিনি তার বক্তব্য বলেন, সবাই মিলে আমরা সবাই মিলে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত কচুয়া গড়তে চাই। কচুয়ার রাস্তাঘাট পুল কালভার নির্মাণ সহ সামাজিক আর্থসামাজিক কর্মকাণ্ডে অবদান রাখতে চাই। সাংবাদিক বন্ধুরা আমাদের কাজে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। প্রেস ক্লাবের সেক্রেটারি জামায়াত নেতা প্রভাষক এমদাদুল্লাহর পরিচালনায় পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৩ নং বিতারা ইউনিয়নের জামায়াত ইসলামের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুফতি মাসুম বিল্লাহ মাদানী, কচুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসাইন, সাবেক সভাপতি আলমগীর তালুকদার প্রামুখ। মত বিনিময় সভায় সকল সাংবাদিকদের কে ঈদ উপহার পাঞ্জাবি তুলে দেন কচুয়া জামাত ইসলামের নেতৃবৃন্দ।
কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ৯৫ ব্যাচের ছাত্র-ছাত্রীদের পুনঃমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসো মিলি প্রাণের টানে, ফিরে যাই শৈশবে, মেতে উঠি উৎসবে। এই স্লোগানে চাঁদপুরের কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ৯৫ ব্যাচের ছাত্র-ছাত্রীদের পুনঃমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২শে মার্চ) বিদ্যালয় মিলনায়তনে গাজী ইউনুসের সভাপতিত্বে ও আবু বকর, জসিম এবং শরিফের পরিচালনায় কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে উদ্ভোধনী বক্তব্য শেষে উৎসব মুখোরে দিনব্যাপী খেলাধুলা, কবিতা আবৃত্তি,সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা-সভা, ছাত্র-ছাত্রীদের পরিচিতি ও স্মৃতিচারণ সহ পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
