কচুয়া জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ সাথে সাংবাদিকদের মত বিনিময়।
শর্টস তৈরি করুন
কচুয়া উপজেলা জামায়েত নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল মঙ্গলবার বিকেলে কচুয়া বিশ্বরোডস্থ জামায়াত ইসলামীর কার্যালয়ে উপজেলা জামায়াতের আমির এডভোকেট আবু তাহের মেজবার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।তিনি তার বক্তব্য বলেন, সবাই মিলে আমরা সবাই মিলে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত কচুয়া গড়তে চাই। কচুয়ার রাস্তাঘাট পুল কালভার নির্মাণ সহ সামাজিক আর্থসামাজিক কর্মকাণ্ডে অবদান রাখতে চাই। সাংবাদিক বন্ধুরা আমাদের কাজে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। প্রেস ক্লাবের সেক্রেটারি জামায়াত নেতা প্রভাষক এমদাদুল্লাহর পরিচালনায় পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৩ নং বিতারা ইউনিয়নের জামায়াত ইসলামের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুফতি মাসুম বিল্লাহ মাদানী, কচুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসাইন, সাবেক সভাপতি আলমগীর তালুকদার প্রামুখ। মত বিনিময় সভায় সকল সাংবাদিকদের কে ঈদ উপহার পাঞ্জাবি তুলে দেন কচুয়া জামাত ইসলামের নেতৃবৃন্দ।
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির সংবাদ সম্মেলন
.
#সিরাজগঞ্জ | #বৈষম্যবিরোধী | #প্রেসক্লাব
বাহুবলের মহাশয় বাজারে আবারও চুরি: বাজার কমিটির তৎপরতায় চোর শনাক্ত
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর দক্ষিণ এলাকার মহাশয় বাজারে আবারও সংঘটিত হয়েছে চুরির ঘটনা। দীর্ঘদিন ধরেই বাজারে রাতের আঁধারে দোকান চুরির অভিযোগ পাওয়া যাচ্ছিল, যা স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উৎকণ্ঠার সৃষ্টি করেছিল।
সবশেষ চুরির ঘটনা ঘটে ‘রুবেল স্টোর’-এ, যেখানে দুর্বৃত্তরা দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করে প্রায় দেড় লক্ষ টাকা নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। দোকান মালিকের অভিযোগ অনুযায়ী, চুরি রাতের বেলায় সংঘটিত হয় এবং ঘটনার পরপরই বাজারে সন্দেহভাজন কয়েকজনের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
বাজার পরিচালনা কমিটির সক্রিয় তৎপরতায় ও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত চোরদের শনাক্ত করা সম্ভব হয়।
আগামীকাল বুধবার (১৪ মে) চোরদের বাজার কমিটির কাছে আত্নসমর্পন করতে নির্দেশ প্রদান করা হয়।
#নীলফামারী( ডিমলায়) উপজেলায় হিন্দু যুবকের কাছে এক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে
হাবিবুর রহমান উপজেলা প্রতিনিধি ডিমলা
নীলফামারীর (ডিমলায়) গতরাত (১৫-৬-২৫) হিন্দু যুবক সজল কুমার ঘোষ কে আটক করে জোরপূর্বক এক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে জেলা ও উপজেলা ছাত্রদল-যুবদলের নেতাদের বিরুদ্ধে।
ভুক্তভোগী সজল জানান, যুবদল নেতা কামরুজ্জামান কামরুল চা খাওয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে গাড়িতে তুলে নীলসাগরে নিয়ে যান। সেখানে তাকে হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয় এবং না দিলে পুলিশের হাতে তুলে দেওয়ার ভয় দেখানো হয়। পরে জেলা ছাত্রদল সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের মধ্যস্থতায় ৩০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। বাসায় আসার পর ডিমলা উপজেলার ছাত্রদের সদস্য সচিব রাসেল সরকারের বাড়ির গরু বিক্রি করে ৭০ হাজার টাকা নিয়ে যায় ও গ্রেফতারের ভয় দেখায়



