জয়পুরহাটের পাঁচবিবিতে অবৈধভাবে মজুদকৃত মেয়াদউত্তীর্ণ সার জব্দ

Shorts skab

জয়পুরহাটে গভীর নলকূপের পাহারাদারকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা
Abu Raihan

জয়পুরহাটে গভীর নলকূপের পাহারাদারকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা

⁣জয়পুরহাটের ক্ষেতলালে গভীর নলকূপের লাইনম্যান আবু সাইদকে (৬০) হাত-পা বেঁধে শ্বাসরোধ করে
হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার বরাইল ইউনিয়নের কালাইগাড়ি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ উপজেলার বরাইল ইউনিয়নের রেলগাড়ী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গভীর নলকূপে লাইনম্যান ও পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবু সাইদ। রাতেও নিয়মমতো দায়িত্বে ছিলেন তিনি। ভোরে ফোনে যোগাযোগ করে না পেয়ে নলকূপের ঘরে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Abu Raihan

0

0

Del

9

জয়পুরহাটের পাঁচবিবিতে অবৈধভাবে মজুদকৃত মেয়াদউত্তীর্ণ সার জব্দ
Abu Raihan

জয়পুরহাটের পাঁচবিবিতে অবৈধভাবে মজুদকৃত মেয়াদউত্তীর্ণ সার জব্দ

⁣জয়পুরহাটের পাঁচবিবিতে এনএসই এর গোপন তথ্যের ভিত্তিতে অবৈধভাবে মজুদকৃত ১৯০ বস্তা মেয়াদউত্তীর্ণ সার জব্দ করেছে কৃষি বিভাগ। রোববার দুপুরে পাঁচবিবি পৌর সদরের তিনমাথা এলাকায় সবুজ কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী বিষ্ণু পদদাসের গোডাউন থেকে নওগাঁর ধামুইরহাটে পাচারকালে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়।পরে জব্দকৃত স্যার থানায় রাখা হয়েছে। এসময় পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন, অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান, পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ⁣উপস্থিত ছিলেন।

Abu Raihan

0

1

Del

19