ঠাকুরগাঁওয়ের সেনা তল্লাশী জোরদার | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের সেনা তল্লাশী জোরদার

সড়কে শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ।..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ের সেনা তল্লাশী জোরদার
ছবি: সংগৃহীত

 

 

সোমবার ( ৯ জুন) শহরের আটগ্যারী, বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী বিভিন্ন যানবাহন যেমন মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাস থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশের কর্মকর্তারাও অংশ নেন। 

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতি মোকাবিলা ও অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর চলমান অভিযান চলছে। দিনের পাশাপাশি রাতেও শহরের বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হচ্ছে। হেলমেটবিহীন মোটরসাইকেল, কালো গ্লাস-ওয়ালা গাড়ি ও সন্দেহভাজন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। বৈধ কাগজপত্র না থাকলে কিংবা অবৈধ কিছু পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানে যেসব মোটরসাইকেল আরোহীর হেলমেট নেই বা ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া হচ্ছে। 

স্থানীয় পথচারীরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান। 

পথচারীরা বলেন, ঠাকুরগাঁও শহরে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ বেড়েছে। সেনাবাহিনী- পুলিশের এমন তৎপরতা থাকলে অপরাধ কমে আসবে। 

ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজার বলেন, সেনাবাহিনীর অভিযানে সন্দেহভাজন যানবাহন ও হেলমেটবিহীন মোটরসাইকেল থামানো হচ্ছে। যাদের লাইসেন্স নাই এবং হেলমেট ব্যবহার করছেন না তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে জরিমানা করা হচ্ছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 64 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ