সিলেট সিটির ১০ নম্বর ওয়ার্ডে সাপ্লাই পানি নিয়ে ক্ষোভ,টাকা দিয়ে… | আই নিউজ বিডি

সিলেট

সিলেট সিটির ১০ নম্বর ওয়ার্ডে সাপ্লাই পানি নিয়ে ক্ষোভ,টাকা দিয়ে পাচ্ছেন দুর্গন্ধ ময়লা পানি

আহমেদ (সিলেট সদর প্রতিনিধি)
Eidok-এ শেয়ার
সিলেট সিটির ১০ নম্বর ওয়ার্ডে সাপ্লাই পানি নিয়ে ক্ষোভ,টাকা দিয়ে পাচ্ছেন দুর্গন্ধ ময়লা পানি
ছবি: সংগৃহীত

 সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ১০ নম্বর ওয়ার্ডের শেখঘাট কলাপাড়া এলাকায় সাপ্লাই পানির মান নিয়ে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।

 এলাকাবাসীর অভিযোগ, সরবরাহকৃত পানি দুর্গন্ধযুক্ত, অনেক সময় বাদামি রঙ ধারণ করে এবং ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, "এমন পানি দিয়ে শরীর ধোয়াও যায় না, আর খাওয়া তো দূরের কথা। এতে নানা রকম রোগের ঝুঁকি রয়েছে।"

অন্য এক বাসিন্দা ছাদী বলেন, "নিয়মিত বিল দিচ্ছি, কিন্তু যেই পানি পাচ্ছি তা ব্যবহারের অযোগ্য। বহুবার অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো সুরাহা হয়নি।"

আরেকজন বলেন, "এই ধরনের পানি পান করলে ডায়রিয়া, কলেরা, চর্মরোগ এমনকি কিডনি-লিভারেরও ক্ষতি হতে পারে। আমরা দ্রুত সমাধান চাই।"
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কলাপাড়ার বেশ কয়েকটি বাসায় সরবরাহকৃত পানিতে তীব্র দুর্গন্ধ ও ময়লার অস্তিত্ব রয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ অপরাধ চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ 7 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 85 ভিউ মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার অপরাধ মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 87 ভিউ দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান অপরাধ দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 92 ভিউ চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম অপরাধ চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 ভিউ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 114 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 66 ভিউ