আওয়ামী লীগ নেতা আটক যশোর বেনাপোল | আই নিউজ বিডি

যশোর

আওয়ামী লীগ নেতা আটক যশোর বেনাপোল

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শেখ রেজাউল কবির নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
আওয়ামী লীগ নেতা আটক যশোর বেনাপোল
ছবি: সংগৃহীত

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শেখ রেজাউল কবির নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। তিনি মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
বৃহস্পতিবার বিকেলে ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করা হয়। তিনি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট গ্রামের মৃত মুকবুল শেখের ছেলে।


বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, আজ বিকাল ৪টার দিকে তিনি ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্ট জমা দিলে যাচাই-বাছাইয়ের পর তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য উঠে আসে। পরে সঙ্গে সঙ্গেই তাকে আটক করা হয়। আটকের পর শেখ রেজাউল কবিরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া জানান, তার বিরুদ্ধে মোল্লাহাট থানায় মামলা থাকায় নিয়ম অনুযায়ী তাকে সেখানে হস্তান্তর করা হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া রাজনীতি নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 43 ভিউ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতি পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 30 ভিউ টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন রাজনীতি টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 46 ভিউ গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা রাজনীতি গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 51 ভিউ গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল রাজনীতি গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 79 ভিউ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর রাজনীতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 58 ভিউ জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় রাজনীতি জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 87 ভিউ