রাণীশংকৈল হোটেল কর্মচারীর নামে ধর্ষণের মিথ্যা মামলার প্রত্যাহারের… | আই নিউজ বিডি

রাণীশংকৈল হোটেল কর্মচারীর নামে ধর্ষণের মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাণীশংকৈল হোটেল কর্মচারীর নামে ধর্ষণের মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

রাণীশংকৈল প্রতিনিধি

হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হোটেল কর্মচারী মো: ..
Eidok-এ শেয়ার
রাণীশংকৈল হোটেল কর্মচারীর নামে ধর্ষণের মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

রাণীশংকৈল হোটেল কর্মচারীর নামে ধর্ষণের মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। 

 

 রাণীশংকৈল প্রতিনিধি

 

 হাসিনুজ্জামান মিন্টু,, 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হোটেল কর্মচারী মো: লাল(২৫) যুবককের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জুন) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

 

মানববন্ধনে এলাকাবাসী জানান, এ এলাকার হোটেল ব্যবসায়ী জাহানারা’র অসামাজিক কাজে বাধা দেওয়ায় ঝাড়বাড়ি এলাকার নুর ইসলামের ছেলে মো: লাল এর নামে ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করা হয়। যা উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। সেই সাথে লাল এর নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে এবং জাহানারার সর্বোচ্চ শাস্তি দাবি করেন বিক্ষোভকারীরা।

 

এ সময় তারা আরো জানান, যে ছেলেকে গ্রেফতার করা হয়েছে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিই তিনি। তার গ্রেফতারের ফলে অসহায় হয়ে পড়েন তার পরিবার। এবং তার নামে যে অভিযোগ দায়ের করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে পুলিশ প্রশাসনকে ঘটনার সত্যতা যাচাই করে প্রকৃত অপরাধীর শাস্তি দাবি করেন এলাকাবাসী।

 

এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভে বক্তব্য রাখেন, আশরাফুল আলম, নুর আলম ও আব্দুল মোমিনসহ তার মা।

 

এ বিষয়ে জাহানারার সাথে কথা বলতে চাইলে সাংবাদিকদের এড়িয়ে যান এবং পরে বলেন আমার হোটেল ব্যবসায় ক্ষতি করার জন্য তারা সবাই একত্রিত।

 

এ ঘটনায় ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, আমি বিষয়টি আগে শুনিনি। আজকে( বুধবার)মানববন্ধন হওয়ার পরে বিষয়টি জানতে পারলাম।

 

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ মুহা. আরশেদুল হক বলেন, বিজ্ঞ আদালত থেকে তদন্তের আদেশ দিলে তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 70 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 110 ভিউ