দৌলতপুরে ফার্মেসিতে কিশোর গ্যাংয়ের তাণ্ডব , আহত দোকান মালিক

****
Eidok-এ শেয়ার
দৌলতপুরে ফার্মেসিতে কিশোর গ্যাংয়ের তাণ্ডব , আহত দোকান মালিক
ছবি: সংগৃহীত

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের বিসিকে বাজারে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় এক ফার্মেসি ব্যবসায়ী আহত হয়েছেন। হামলাকারীরা দোকানে ভাঙচুর চালিয়ে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।


সোমবার (২ জুন) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিসিকে বাজারের ওষুধ ব্যবসায়ী বিপ্লবের দোকানে ১০-১২ জন কিশোর গ্যাং সদস্য ধারালো রামদা, লোহার রড, হাতুড়ি, কাঠের বাটাম ও বাঁশের লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা দোকানের ভেতরে ঢুকে বিপ্লবকে এলোপাতাড়ি মারধর করে ও দোকানে ভাঙচুর চালায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


আহত ব্যবসায়ী বিপ্লব বলেন, “দীর্ঘদিন ধরে আসামিদের সঙ্গে আমার পূর্ব বিরোধ চলছে। তারা বিভিন্ন সময় আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। নিরাপত্তাহীনতার কারণে কিছুদিন দোকান বন্ধ রেখেছিলাম। পরে বাজার কমিটির সহযোগিতায় গত ২৯ ফেব্রুয়ারি পুনরায় ব্যবসা শুরু করি। ঘটনার দিন পূর্বপরিকল্পিতভাবে তারা দোকানে ঢুকে হামলা চালায় ও নগদ টাকা ছিনিয়ে নেয়।”


তিনি আরও বলেন, আমি দৌলতপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে দৌলতপুর থানায় একটি লিখিত এজহার জমা দিয়েছি।


স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের পর থেকে গাছের দিয়াড় টলটলিপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা আশঙ্কাজনক হারে বেড়েছে। তারা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, চুরি ও মাদকাসক্তিতে জড়িত। এ অবস্থায় এলাকাবাসী কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা ও সঠিক বিচারের দাবি জানিয়েছেন।

 

বিসিকে বাজার কমিটির সভাপতি মহিদুল ইসলাম জানান, আমাদের বাজারের প্রতিষ্ঠিত ফার্মেসী ব্যাবসায়ী বিপ্লবের উপর অতর্কিত হামলা হয়েছে যা পূব পরিকল্পিত। এবং এই হামলায় জড়িতরা সবাই ১৪-১৫ বছরের কিশোর। আমরা বিসিকে বাজার কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রশাসনের কাছে হামলায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, এমন অভিযোগ এখনো আমি হাতে পাইনি, আমার হাতে অভিযোগের কপি আসলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা জেলার খবর ডুমুরিয়ায় জলাবদ্ধতায় তলিয়ে ফসলি জমি, প্রভাবশালী চক্রের কবলে পানি নিষ্কাশন ব্যবস্থা 16 ভিউ গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি জেলার খবর গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: আইজিপি 44 ভিউ গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল জেলার খবর গোপালগঞ্জে সহিংসতার রেশ কাটছে, স্বাভাবিক হচ্ছে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল 55 ভিউ বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন জেলার খবর বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মনিরা, খুলনায় থাকার গুঞ্জন 47 ভিউ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী জেলার খবর ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়বেন মোস্তফা চৌধুরী 41 ভিউ চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড জেলার খবর চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড 52 ভিউ প্রধানমন্ত্রীর জন্মদিনে আলহাজ্ব জি কে গউছের ৬২ নিমগাছ রোপণ জেলার খবর প্রধানমন্ত্রীর জন্মদিনে আলহাজ্ব জি কে গউছের ৬২ নিমগাছ রোপণ 86 ভিউ