বরিশাল র‌্যাবের অভিযানে ভয়ঙ্কর তিন ডাকাত গ্রেপ্তার | আই নিউজ বিডি

বরিশাল

বরিশাল র‌্যাবের অভিযানে ভয়ঙ্কর তিন ডাকাত গ্রেপ্তার

বরিশাল র‌্যাবের অভিযানে ভয়ঙ্কর তিন ডাকাত গ্রেপ্তার
Eidok-এ শেয়ার
বরিশাল র‌্যাবের অভিযানে ভয়ঙ্কর তিন ডাকাত গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বরিশালের বানারীপাড়ায় ব্যবসায়ীর বাসার দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তিন ভযঙ্কর ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব- ১০ ক্যাম্পের সহযোগিতায় তাদের রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার অপরাহ্নে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এলিট ফোর্স।

বরিশাল র‌্যাব জানিয়েছে, গত ২২ এপ্রিল গভীর রাতে বানারীপাড়া থানাধীন দক্ষিণ বাইশারী গ্রামের ব্যবসায়ী মো. মিজানুর রহমান বাবুলের (২৫) বসতঘরে ডাকাত দল হানা দেয়। এবং বাসার সকলকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে নগদ ২ লাখ টাকাসহ ১৪ ভরির বেশি স্বর্ণালঙ্কার, দুটি স্মার্ট মোবাইল নিয়ে যায়। এই ঘটনায় ২২ লক্ষ টাকা লুট দেখিয়ে বানারীপাড়া থানায় একটি মামলা করেন বাবুল। মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে সহযোগিতা চেয়ে র‌্যাবের কাছে আবেদন করে থানা পুলিশ। পরবর্তীতে র‌্যাব অভিযুক্তদের ধরতে ছায়া তদন্ত শুরু করে এবং একপর্যায়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডাকাতদের অবস্থান নিশ্চিত হয়।

সোমবার র‌্যাব- ১০ ক্যাম্পের সহযোগিতায় বরিশাল র‌্যাবের একটি টিম রাজধানীর কেরানীগঞ্জে হানা দিয়ে প্রথমে ডাকাত দলের সর্দর সোহাগ বেপারীকে (৩৫) গ্রেপ্তার করে। পরক্ষণে তার দেওয়া তথ্য অনুযায়ী কদমতলী থানাধীন বিক্রমপুর এলাকা থেকে মো. মীর লিটন (৫০), দক্ষিণ কেরানীগঞ্জ পারগেন্ডারিয়া এলাকা থেকে নাসিরকে (৪০) গ্রেপ্তারে সফলতা পায় র‌্যাব। গ্রেপ্তার তিন ভয়ানক ডাকাতকে মঙ্গলবার বানারীপাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামীদের প্রত্যক্ষ অংশগ্রহণে ইতিপূর্বে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা সংগঠিত হয়। এবং তাদের মধ্যে সোহাগ ব্যাপারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, দস্যুতা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।’

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 84 ভিউ মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার অপরাধ মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 87 ভিউ দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান অপরাধ দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 91 ভিউ চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম অপরাধ চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 ভিউ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 111 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 63 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 85 ভিউ