সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের সেই গাঁজা চাষী গ্রেফতার | আই নিউজ বিডি

মানিকগঞ্জ

সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের সেই গাঁজা চাষী গ্রেফতার

****
Eidok-এ শেয়ার
সংবাদ প্রকাশের পর  মানিকগঞ্জের সেই  গাঁজা চাষী গ্রেফতার
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে ঘাসের আড়ালে গাঁজা চাষ করা নিয়ে সংবাদ প্রকাশের পর অবশেষে সেই গাঁজা গাছ উদ্ধারে যৌথভাবে অভিযান চালিয়েছে মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ঘিওর থানা পুলিশ। অভিযানে দুইটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গাঁজা চাষী মন্টু মিয়াকে।

সোমবার সন্ধ্যায় জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের গোয়ালডাঙ্গী এলাকায় এ অভিযানে চালানো হয়।

অভিযানে গাঁজা গাছ উদ্ধার ও চাষীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ঘিওর থানা পুলিশের যৌথ অভিযানে গোয়ালডাঙ্গী এলাকা থেকে দুইটি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং গাঁজা চাষীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ঘিওর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

এর আগে, সোমবার  অনুসন্ধানে ঘাসের আড়ালে গাঁজা চাষের বিষয়টি উঠে আসে এবং আই নিউজ বিডিসহ ‘বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।এরই প্রেক্ষিতে পুলিশ তৎপর হয়ে অভিযান চালায়। 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 62 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ