শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনাসভা | আই নিউজ বিডি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনাসভা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়ন শাখার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজন সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনাসভা
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়ন শাখার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজন সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ জুন) বিকালে চান্দহার ইউনিয়নের সোনারগা (সোনাটেংরা) ঈদগাঁ মাঠে এই আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপি’ন যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ ও চান্দহর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পান্নু’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আজিজুল হক টিক্কা।

আলোচনায় সভায় উপস্থিত ছিলেন, নয়াবাজার বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া, সিংগাইর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান খাজা, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা মাহবুবুর রহমান, সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সদস্য তকিবুর রহমান টুটুল মোল্লা, ইউনিয়ন বিএনপি’ সাবেক সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন মাস্টার, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুর রহমান আলাল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুহসিন খান রিপন, জিয়া সৈনিক দল মানিকগঞ্জ জেলার সভাপতি নজরুল ইসলাম নাসির, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সরদার, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরম আলী,  সহ ইউনিয়ন বিএনপি কৃষকদল, যুবদল, স্বেচ্চাসেবকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওলানা আবু হানিফ। দোয়ায় বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, তার ছেলে আরাফাত রহমান কোকো, সহধর্মিণী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্যলাভসহ দেশ ও জাতীর কল্যাণ কামনা করা হয়।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 62 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ