মিরসরাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও'র মতবিনিময় সভা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।..
Eidok-এ শেয়ার
মিরসরাইয়ে সাংবাদিকদের সঙ্গে  নবাগত ইউএনও'র মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার প্রথমে নিজের পরিচয় দিয়ে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পরিচয় পর্ব শুরু করেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার  সাংবাদিকদের কাছে মিরসরাইয়ের নাগরিক সমস্যা,  পরিকল্পিত, পরিবেশ বান্ধব আধুনিক মিরসরাই গঠনে পরামর্শ এবং সহযোগিতা কামনা করেন। মিরসরাইয়ের নানান সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে মতামত প্রদান করেন উপস্থিত সাংবাদিকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বক্তব্য গুলো নোট করে স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ইউনিয়ন কমিউনিটি সেন্টার দ্রুত পরিদর্শন করে প্রতিকারের প্রতিশ্রুতি দেন এবং অন্যান্য বিষয়ে আরো বিস্তারিত খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিবেন বলে উপস্থিত সাংবাদিকদের জানান।

 

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলমসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় ইউএনও সোমাইয়া আক্তার সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে  বলেন, আমি মাত্র ৩ কার্যদিবস অফিস করেছি। উপজেলার বিভিন্ন সমস্যার কথা শুনেছি। ক্রমান্বয়ে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সে সম্পর্কে  আপনাদেরকে আমি একটা আপডেট দিবো। আমি আশা রাখি যে সবার সম্মিলিত প্রচেষ্টায়  বিভিন্ন সেক্টরে ইনশাআল্লাহ উন্নতি হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 1

Motior Rahman Sumon
Motior Rahman Sumon 1 বছর আগে
gd
0 0 উত্তর
আরো দেখুন

সম্পরকিত প্রবন্ধ

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প অন্যান্য ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 85 ভিউ বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন অন্যান্য বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 130 ভিউ নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 127 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 166 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 176 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 161 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 127 ভিউ